×

জাতীয়

প্রধানমন্ত্রীর প্রকল্প: ফ্ল্যাটে থাকবেন বস্তিবাসীরাও, হস্তান্তর মঙ্গলবার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ১১:৩০ পিএম

প্রধানমন্ত্রীর প্রকল্প: ফ্ল্যাটে থাকবেন বস্তিবাসীরাও, হস্তান্তর মঙ্গলবার

রাজধানীর বস্তিবাসীদের জন্য মিরপুর ১১ নম্বর সেকশনে নির্মিত ফ্যাট। ছবি: সংগৃহীত

রাজধানীতে বসবাসরত বস্তিবাসীরাও থাকবেন এবার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ফ্ল্যাটে। সাড়ে চার হাজার টাকা মাসিক ভাড়ায় এ সুযোগ পাচ্ছেন তারা। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৬৭৩ বর্গফুট। প্রতিদিন ১৫০ টাকা কিংবা সপ্তাহে এক হাজার ৫০ টাকা করে ভাড়া পরিশোধ করা যাবে। মঙ্গলবার (৩ আগস্ট) এমন ৩০০ ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ২০১৭ সালে এই পরিকল্পনা গ্রহণ করেন। এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় ওই বছরের ২৬ অক্টোবর। এ প্রকল্পের আওতায় মিরপুর-১১ নম্বর সেকশনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ বস্তিবাসীদের জন্য এই ৩০০ ফ্ল্যাট নির্মাণ করে। এ এলাকায় বস্তিবাসীদের জন্য সর্বমোট ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করার কথা রয়েছে। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে মোট ১৪৮ কোটি টাকা। আগামীকাল ৩০০ পরিবারের হাতে বরাদ্দপত্র দেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে আরও ১০০১টি পরিবারকে। ১০ হাজার পরিবার এসব নতুন ফ্ল্যাটে থাকার সুযোগ পাবেন। মিরপুর-১১ নম্বর সেকশনের ওই বস্তিতে থাকা পরিবারগুলো আগে ফ্ল্যাটে বসবাস করার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। জাতীয় গৃহায়ন অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী বলেন, মিরপুর ১১ নম্বর সেকশনে পাঁচটি ভবনের তিনটি আগামীকাল (মঙ্গলবার) উদ্বোধন হচ্ছে। বাকি দুটি পরবর্তী সময়ে হবে। এ পাঁচটি ভবনে ৫৩৩টি ফ্ল্যাট থাকবে। সেখান থেকে মঙ্গলবার ৩০০টি হস্তান্তর করা হবে। পরবর্তী প্রকল্পে এক হাজার একটি ফ্ল্যাট নির্মাণ করা হবে। ধাপে ধাপে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App