জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৩১ পিএম
ফাইল ছবি
ক্ষমতাসীন বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের ১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতার চিত্র তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া সেল জানিয়েছে, এনসিপির পলিসি ও রিসার্চবিষয়ক উপকমিটির উদ্যোগে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছে।
এতে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, রাজনৈতিক পর্ষদের সদস্য সালেহ উদ্দিন সিফাতসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
আরও পড়ুন: ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত
সংবাদ সম্মেলনে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮০ দিনে বিভিন্ন ক্ষেত্রে সরকারের কার্যক্রম, ব্যর্থতা এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারের ভূমিকা নিয়ে দলটির মূল্যায়ন তুলে ধরা হবে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের রাজনৈতিক ও নীতিগত মূল্যায়নের পাশাপাশি বিভিন্ন খাতে সরকারের অবস্থান ও কার্যক্রম নিয়েও বক্তব্য দেওয়া হবে।
দলটি বলছে, সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের একটি সামগ্রিক চিত্র তুলে ধরার পাশাপাশি জনগণের প্রত্যাশা ও সরকারের বাস্তব কার্যক্রমের মধ্যে যে ব্যবধান রয়েছে, সেটিও তুলে ধরা হবে।
