×

রাজনীতি

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:২২ পিএম

ঢাকায় বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে জামায়াত

ফাইল ছবি

জামায়াতে ইসলামী ঢাকায় বিপুল জনসমাগমের মাধ্যমে সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এএইচএম হামিদুর রহমান আযাদ। 

রোববার (২৩ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, লংমার্চের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। কর্মসূচির শুরুতে ঢাকায় বিপুল জনসমাগমের মাধ্যমে সমাবেশ করা হবে। এ ছাড়া লংমার্চের পথে বিভিন্ন পয়েন্টে পথসভা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নই তাঁদের প্রধান দাবি। কিন্তু সরকার এ বিষয়ে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। সরকার বিষয়টি এড়িয়ে গেলে পরিস্থিতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

আরও পড়ুন: বিশেষ অতিথি না করায় ‘১৪৪ ধারা’ ঘোষণা, ছাত্রদল নেতাকে শোকজ

হামিদুর রহমান আযাদ আরও বলেন, জুলাই গণহত্যার বিচার ধীরগতিতে এগোচ্ছে। এ বিচার দ্রুত সম্পন্ন করার দাবি জানান তিনি।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই নেতা। তাঁর অভিযোগ, এখনো দেশে গুম-খুনের ঘটনা ঘটছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

১১ দলীয় ঐক্যের নেতারা জানিয়েছেন, আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

২০২৮ কোপা আমেরিকার আয়োজক দেশের নাম জানা গেল

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

শিশুকে নিরাপদে সরিয়ে দিয়ে ধ্বংসস্তূপে নিখোঁজ বাবা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

সার্টিফিকেট তুলতে ঘুরতে হয় ১০ দপ্তরে, ভোগান্তির শিকার শিক্ষার্থীরা

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

কেন্দ্রীয় ব্যাংকের নিয়ন্ত্রণে পদ্মা ব্যাংক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App