×

পুরনো খবর

ব্রকলির পুষ্টিগুণ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৮, ০৪:৫৪ পিএম

ব্রকলির পুষ্টিগুণ
অনেকটা ফুলকপির মতোই দেখতে সবুজ রঙের সবিজিটির নাম ব্রকলি। দিনে দিনে এটি বেশ পরিচিত হয়েছে আমাদের দেশে। চাইনিজ জাতীয় খাবারে ব্যবহৃত অন্যতম প্রধান উপকরণ এই সবজি। দেশেও চাষ হচ্ছে ব্রকলির। কাঁচা কিংবা রান্না করে, ব্রকলি খাওয়া যায় দুইভাবেই। চলুন জেনে নেই ব্রকলির পুষ্টিগুণ। ব্রকলিকে শক্তিশালী ক্যান্সার বিরোধী খাদ্য। এতে থাকে খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট। ক্ষতিগ্রস্ত ত্বকের টিস্যু মেরামত করে এবং ত্বক উন্নত করতে ব্রকলিতে থাকা গ্লুকোরাফানিন বৈশিষ্ট্য অনন্য। ব্রকলিতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড, লিউটেনের সঙ্গে ক্যারটিনয়েড, বিটা-ক্যারোটিন এবং জিক্সানথিন- সব শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা অনেক গুরুতর রোগ প্রতিরোধ করে। ব্রকলি পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম সমৃদ্ধ। সুস্থ স্নায়ুতন্ত্রের যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ক্যালসিয়ামের আধিক্য থাকায় হাড়ের জন্য এটি বেশ উপকারী। রক্তের শর্করা নিয়ন্ত্রণে আনে ব্রকলি। এটি চিনির প্রভাব রোধ করে ও রক্তে শর্করার মাত্রা কম রাখে। ব্রকলি ফাইবার সমৃদ্ধ। মানসিক চাপ কমাতে ব্রকলি খাওয়া যেতে পারে নিয়মিত। ব্রকলি স্প্রাউটসের জুস পান করলে শরীরে এক ধরনের কেমিক্যাল তৈরি হয় যা বায়ুদূষণ থেকে তৈরি কিছু ঝুঁকি কমিয়ে দিতে সাহায্য করে। ব্রকলিতে প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে। যা শরীর থেকে কোলেস্টেরল বের করে দেয়। ব্রকলি একটি প্রাকৃতিক ডেটক্স যা পেট এবং পাচনতন্ত্র পরিষ্কার রাখে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App