×

পাকিস্তান

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান সরকারকে আল্টিমেটাম শিক্ষার্থীদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০২:৫৯ পিএম

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তান সরকারকে আল্টিমেটাম শিক্ষার্থীদের

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী ৩০ আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আল্টিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন (পিএসএফ)। শুক্রবার (৯ আগস্ট) পাকিস্তান ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ধারণা করা হচ্ছে, এই আন্দোলন পাকিস্তানের তরুণদের অনুপ্রাণিত করেছে। পিএসএফ সতর্ক করেছে, তাদের দাবি মেনে না নিলে গোটা পাকিস্তানে বিক্ষোভ করা হবে। এতে দেশটিতে চলমান রাজনৈতিক উত্তেজনা আরো বেড়ে যাবে।

দুর্নীতির দায়ে দুই মামলায় ২৪ বছর দণ্ডিত হয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খান। ২০২৩ সালের ৯ই মে ইসলামাবাদ উচ্চ আদালতের আনীত দুর্নীতির দায়ে গ্রেপ্তার হন তিনি।

এদিকে, ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই নিয়ম-বহির্ভূতভাবে বিদেশি অনুদান পাচ্ছে, এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং  ৯ মে সহিংসতায় সরাসরি জড়িত থাকা, সাইফার (রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস) মামলাসহ বিভিন্ন ক্ষেত্রে যেসব তথ্যপ্রমাণ মিলেছে, তার ভিত্তিতে দলটিকে নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।

উল্লেখ্য, ২০১৮ সালের সাধারণ নির্বাচনে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফকে (পিটিআই) জাতীয় সংসদে বৃহত্তম দল হয়ে ওঠে। স্বাধীন দলগুলোর সঙ্গে জোট সরকার গঠন করেন ইমরান খান। ২০১৮ সালের ১৮ আগস্ট পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App