×

পাকিস্তান

ইমরান খানের স্ত্রী বুশরার রিমান্ড চেয়েছে পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০২:২১ পিএম

ইমরান খানের স্ত্রী বুশরার রিমান্ড চেয়েছে পুলিশ

ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে রিমান্ড চেয়েছে পুলিশ। পুলিশের দাবি, গত ৯ মে দাঙ্গা সংক্রান্ত ১২টি মামলার ঘটনায় অভিযুক্ত বুশরা বিবি। সংবাদমাধ্যম এক্সপ্রেস নিউজের শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, ১২টি মামলায় বুশরা বিবির রিমান্ডের আবেদন করেছে পুলিশ। 

শনিবার সকাল ৮টায় বুশরা বিবিকে আদালতে হাজির করার জন্য জাতীয় জবাবদিহি ব্যুরোর (এনএবি) তদন্ত দলকে নির্দেশ দিয়েছে আদালত। সেখানেই তার রিমান্ডের বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।

পুলিশ জানিয়েছে, ৯ মে এর ঘটনায় বুশরা বিবির প্রাথমিক তদন্ত শেষ হয়েছে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। বিচারক মালিক এজাজ আসিফ ১২টি স্টেশন থেকে পুলিশের আবেদনের শুনানি করেন।

আদালত পুলিশকে প্রাথমিক তদন্ত প্রতিবেদন ও তার জড়িত থাকার প্রমাণ দিতে বললে, পুলিশ জিএইচকিউ গেট ৪ ও আর্মি মিউজিয়ামে হামলা সংক্রান্ত মামলায় বুশরা বিবির নাম উল্লেখ্য করেন। এর বাইরে মুরি রোডে একটি সংবেদনশীল সংস্থার অফিসে হামলা, একটি মেট্রো স্টেশন পুড়িয়ে দেয়া এবং সদরের একটি সংবেদনশীল ভবনে অগ্নিসংযোগের মামলায় জড়িত করা হয় বুশরা বিবিকে।

এছাড়াও, মুরি রোড, তক্ষশীলা এবং হাজরো অ্যাটকে অগ্নিসংযোগ ও ভাঙচুরের মামলায় বুশরা বিবির নাম উঠে এসেছে পুলিশের তদন্ত প্রতিবেদনে।

আরো পড়ুন : ইমরান খানের মুক্তি দাবিতে উত্তাল পাকিস্তান, ইন্টারনেট ব্যবহারে বিঘ্ন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App