×

পাকিস্তান

যে বক্তব্য দিয়ে ক্ষমা চাইলেন জাকির নায়েক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ০৯:১৯ পিএম

যে বক্তব্য দিয়ে ক্ষমা চাইলেন জাকির নায়েক

প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক। ছবি : সংগৃহীত

পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত্ব বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও ধর্মপ্রচারক ডা. জাকির নায়েক। করাচিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় পিআইএ সম্পর্কে তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে তিনি জানান, পিআইএ নিয়ে সত্য কথা বললেও এখন পাকিস্তানিদের কাছে ক্ষমা চান তিনি।

জাকির নায়েক জানান, সিন্ধুর গভর্নর কামরান খান তেসুরি তাকে পিআইএর ঘটনা ভুলে যেতে বলেছেন। তখন বিস্মিত হয়ে তিনি পিআইএ নিয়ে কী বলেছিলেন তা চিন্তা করেন। জাকির নায়েকের মতে, তিনি পিআইএর ঘটনাটি ভুলে গিয়েছিলেন কিন্তু এরপরে তার এটি আবার মনে পড়ে। তাই এখন পাকিস্তানিদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে অনেক কথা হচ্ছে। ব্রিটিশরা পাকিস্তানি ও ভারতীয়দের মধ্যে ঘৃণার চর্চা শুরু করিয়েছিল। আমার কথায় পাকিস্তান ও ভারতের জনগণের মধ্যে ঘৃণার চর্চা হোক, এমনটি আমি প্রত্যাশা করি না। তাই তিনি পিআইএ সম্পর্কে বক্তব্যের জন্য পাকিস্তানিদের কাছে ক্ষমা চাইছি।

উল্লেখ্য, কয়েকদিন আগে করাচিতে এক অনুষ্ঠানে জাকির নায়েক বলেছিলেন, অক্টোবরের প্রথম দিকে তিনি যখন পাকিস্তান সরকারের আমন্ত্রণে পাকিস্তানে আসছিলেন, তখন পিআইএ প্রশাসন তার লাগেজের জন্য আলাদা অর্থ গ্রহণ করেছিল।

নাম উল্লেখ না করে পিআইএ’র প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) সমালোচনাও করেন জাকির নায়েক। তিনি বলেন, পাকিস্তানের মতো ইসলামিক দেশে পিআইএ-র মতো বিমান সংস্থা পণ্যের জন্য টাকা পায়, অথচ ভারতে হিন্দুরা তাদের কাছ থেকে টাকা নেয় না।

জাকির নায়েকের পিআইএর সমালোচনা করার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তার সমালোচনা করেছেন।

আরো পড়ুন : পাকিস্তানে উপজাতিদের মধ্যে সংঘর্ষে শিশুসহ ১৫ জন নিহত

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ, এবার বানালেন ৫০০ ফুটের সৌদি পতাকা

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ, এবার বানালেন ৫০০ ফুটের সৌদি পতাকা

চালুর ৫ দিনেই বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

চালুর ৫ দিনেই বন্ধ বড়পুকুরিয়া বিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

গ্রাম আদালতের সেবা বিস্তারে সমন্বিত উদ্যোগের আহ্বান

গ্রাম আদালতের সেবা বিস্তারে সমন্বিত উদ্যোগের আহ্বান

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ মিন্টু মিয়ার

দুধের গোসলে ব্রাজিল ত্যাগ মিন্টু মিয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App