×

পাকিস্তান

পাকিস্তানে মেয়েদের স্কুলে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ০৮:৪৬ এএম

পাকিস্তানে মেয়েদের স্কুলে বিস্ফোরণ, শিশুসহ নিহত ৯

মেয়েদের স্কুলে বিস্ফোরণ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মাস্তুং এলাকায় মেয়েদের একটি স্কুলের পাশে বোমা বিস্ফোরণে ৫ শিশুসহ ৯ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) সকালে ওই বিস্ফোরণে আরো ১৭ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন। খবর ভয়েজ অব আমেরিকার।

মাস্তুং সিভিল হাসপাতালের কাছে সকাল ৮টা ৩৫ মিনিটের দিকে ওই বিস্ফোরণ হয়। হাসপাতাল থেকে এক মিনিটের হাঁটা পথের দূরত্বে মেয়েদের একটি স্কুল আছে।

ওই স্কুলে সামনেই বোমাটি বিস্ফোরিত হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি এ ঘটনায় নিন্দা জানিয়েছেন।

বিস্ফোরণে নিহত শিশুদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি এবং কয়েকটি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাস্তুং এলাকার পুলিশের কর্মকর্তা মিয়াঁদাদ উমরানি বলেছেন, আহত ব্যক্তিদের মধ্যে চারজন পুলিশ সদস্যও আছেন।



সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

ইউপি চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন মমিন মিল্লাত

বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

এইচএসসি বৈরী আবহাওয়ায় অনুপস্থিত পরীক্ষার্থীরা পাবে নতুন করে নিবন্ধনের সুযোগ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সাঙ্গু নদীতে নৌকাডুবি, এক পর্যটক নিখোঁজ

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সত্যিই কি আন্দোলন সমর্থন করছেন শাহরুখ খান?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App