×

পাকিস্তান

ইমরান খানের ক্ষমতাচ্যুতি নিয়ে তার স্ত্রীর বিতর্কিত মন্তব্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

ইমরান খানের ক্ষমতাচ্যুতি নিয়ে তার স্ত্রীর বিতর্কিত মন্তব্য

ছবি : সংগৃহীত

২০২০ সালে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের মাধ্যমে ইমরান খানের সরকার পতনের পেছনে সৌদি আরবের ভূমিকা ছিল বলে মন্তব্য করেছেন তার স্ত্রী বুশরা বিবি। একটি বিরল ভিডিও বার্তায় ইমরান খানের ক্ষমতাচ্যুতির জন্য সৌদি আরবকে দায়ী করেন বুশরা। যা এখন পাকিস্তানের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বুশরার এই মন্তব্যের পর, সমালোচকদের দাবি আগামী ২৪ নভেম্বর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া বিক্ষোভ মিছিলে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের যোগ দেয়ার আহ্বান জানিয়ে ব্যর্থ হয়েছেন বুশরা। পিটিআই কর্মীরা প্রতিবাদে অংশ না নিয়ে গ্রেপ্তার হওয়ার ঝুঁকি এড়াতে চেয়েছেন। যার কারণে তাদের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এ জন্যই বুশরা এই ভিডিও বার্তা দিয়েছেন বলে মন্তব্য করা হচ্ছে।

দলের মধ্যে কোনো আনুষ্ঠানিক ভূমিকা না থাকার পরও বুশরার বিচারক এবং আইনজীবীদের সম্বোধন করা নিয়ে প্রশ্ন উঠেছে। সমালোচদের দাবি, বুশরা সৌদি আরবের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছেন। তাদের মতে, বুশরার এই মন্তব্যগুলো বহিরাগত স্বার্থের প্রভাবে করা হয়েছে। বিশেষ করে কিছু স্বর্ণকার এবং ইহুদি লবির সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই মন্তব্যগুলো করানোর জন্য তাকে চাপ দিয়েছেন। রাজনৈতিক লাভের জন্য সহিংসতা উসকে দেয়া এবং বিচার বিভাগকে উসকানি দেয়ার অভিযোগে বুশরার বিরুদ্ধে বিতর্ক আরো তীব্র হয়ে উঠেছে। 

সমালোচকদের মতে, তার এসব বিবৃতিতে ইমরান খান ও তার কথিত দুর্নীতির ব্যাপারে সাফাই গাওয়া হচ্ছে। এরকম বিভ্রান্তিকর তথ্য দিয়ে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষতি সাধন করার চেষ্টা করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

নতুন সংঘাতের আশঙ্কা রণকৌশল বদলেছে ইরান, নতুন করে জড়াতে পারে একাধিক পক্ষ

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

তাসকিনকে ফিরিয়ে উইন্ডিজ টেস্টের দল ঘোষণা করল বিসিবি

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

কেমন জীবনসঙ্গী চান নুসরাত ফারিয়া?

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

স্পেনে মেসিকে ঘিরে হাজারো শিশুর উচ্ছ্বাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App