×

পাকিস্তান

ইমরানকে ছাড়া ঘরে ফিরবেন না স্ত্রী বুশরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৫০ পিএম

ইমরানকে ছাড়া ঘরে ফিরবেন না স্ত্রী বুশরা

ইসলামাবাদ অভিমুখী শতশত গাড়ির বহর বিক্ষোভে যোগ দিতে মহাসড়কে অবস্থান করছে। ছবি : সংগৃহীত

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে চূড়ান্ত আন্দোলনে নেমেছে দলটির নেতাকর্মীরা। পুলিশের তীব্র দমন-পীড়ন, রাস্তা অবরোধ এবং গণগ্রেপ্তারের পরও ইসলামাবাদমুখী গাড়িবহর এগিয়ে যাচ্ছে।

আন্দোলনে যোগ দিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি। তিনি বলেছেন, ইমরান খানের মুক্তি ছাড়া ঘরে ফিরবেন না। সোমবার (২৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

জানা গেছে, রবিবার রাতেই বুশরা বিবির গাড়িবহর অ্যাটক হয়ে হাসানাবদালে পৌঁছায়। পাঞ্জাবে প্রবেশ করার মুখে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, বুশরা বিবি ইসলামাবাদমুখী সমর্থকদের বহরের একটি বহরের নেতৃত্ব দিচ্ছেন। যেখানে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরও রয়েছেন।

বুশরা বিবি বলেছেন, তিনি সামনে থেকে নেতৃত্ব দেবেন এবং ইমরান খানের মুক্তি ছাড়া ঘরে ফিরবেন না।

কর্মী-সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, সময় নষ্ট হচ্ছে। আপনারা নিজেদের গাড়িতে অবস্থান করুন, যাতে আমরা দ্রুত সেখানে (ইসলামাবাদ) পৌঁছাতে পারি। 

আরো পড়ুন : ইমরান খানের ক্ষমতাচ্যুতি নিয়ে তার স্ত্রীর বিতর্কিত মন্তব্য

সামাজিকমাধ্যম ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা গেছে, ইসলামাবাদ অভিমুখী শতশত গাড়ির বহর বিক্ষোভে যোগ দিতে মহাসড়কে অবস্থান করছে।

এদিকে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যমের মতে, অ্যাটক ব্রিজে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুবের নেতৃত্বে হরিপুর থেকে আসা সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। 

এসময় বিক্ষোভকারীরা চারপাশের গ্রিনবেল্ট এবং গাজী ব্রিজে পার্ক করা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে তক্ষিলা চেকপোস্টে পৌঁছলে পুলিশও কাঁদানে গ্যাস ছোড়ে। কিন্তু পিটিআই কর্মীদের অগ্রসরতায় পিছু হটতে বাধ্য হয় পুলিশকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App