×

পাকিস্তান

পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০২:৫৩ পিএম

পাকিস্তানে ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

ছবি : সংগৃহীত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় জাফর এক্সপ্রেসের একটি শাটল ট্রেনকে লক্ষ্য করে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। রোববার (২৪ মে) সংঘটিত এই হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানিয়েছে, হামলায় নারী ও শিশুসহ অন্তত ৮২ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সকাল আনুমানিক ৮টা ৫ মিনিটে কোয়েটা সেনানিবাস থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণটি ঘটে।

একটি নির্ভরযোগ্য পুলিশ সূত্র নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সিকে জানায়, ট্রেনটিতে মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন। তারা ঈদুল আজহা উপলক্ষে ছুটিতে বাড়ি ফিরছিলেন।

শক্তিশালী বিস্ফোরণের ধাক্কায় ট্রেনের একাধিক বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং দুটি বগিতে আগুন ধরে যায়। আগুনের তীব্রতায় ট্রেনের আশপাশে থাকা কয়েকটি বেসামরিক যানবাহনও পুড়ে যায়।

আরো পড়ুন : পাকিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ২৩

ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ৫৭ জনকে কোয়েটার সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ২৫ জনকে সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

নিরাপত্তা বাহিনীর প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, এটি একটি সুপরিকল্পিত আত্মঘাতী হামলা। বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে হামলাকারী ট্রেনটিকে লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়।

বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলায় প্রায় ৭০ কেজির বেশি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। এ কারণেই ক্ষয়ক্ষতির পরিমাণ এত ভয়াবহ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে চিরুনি অভিযান শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App