×

অন্যান্য

অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান সিপিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৪, ০৬:০৬ পিএম

অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান সিপিবির

ছবি: ভোরের কাগজ

নবগঠিত অন্তবর্তীকালীন সরকারকে অসাম্প্রদায়িক দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শুক্রবার ( ৯ আগস্ট) সকালে রাজধানীর পুরানা পল্টনে কমরেড মণি সিংহ সড়কে সিপিবির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান দলটির নেতারা।

সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেনের সভাপতিত্বে ও সাইফুল ইসলাম সমীরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কমিটির অন্যতম নেতা আবদুল্লাহ ক্বাফী রতন, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক জলি তালুকদার, জেলা কমিটির সদস্য ও গণ-আন্দোলনের আইনজীবী আইনুন্নাহার সিদ্দিকা, সম্পাদকমন্ডলীর সদস্য মঞ্জুর মঈন, জেলা কমিটির সদস্য শংকর আচার্য প্রমুখ। 

আরো পড়ুন: নোবেলজয়ী থেকে সরকার প্রধান ড. ইউনূস

সমাবেশে সিপিবি নেতারা বলেন, সহস্র ছাত্র-জনতার আত্মত্যাগ ও চলমান গণ-আন্দোলনের চেতনা ধারণ করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও ভোটাধিকার পুনরুদ্ধার করতে হবে।বৈষম্যবিরোধী গণ-আন্দোলনের আকাঙ্ক্ষার সঙ্গে ভাঙচুর, লুটপাট ও নয়া দখলদারিত্ব কখনই সামঞ্জস্যপূর্ণ নয়। মানুষের মনে আস্থা ফিরিয়ে আনা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার দায়িত্ব নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অগ্রাধিকার হিসেবে পালন করতে হবে। পতিত স্বৈরাচারের নির্দেশে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে তাদের বিচার কাজ দ্রুততার সঙ্গে শুরু করার দাবি জানান তারা।

সমাবেশে সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নেয়া অন্তর্বর্তীকালীন সরকারের কাজের প্রতি দেশের জনগণের সদা সতর্ক দৃষ্টি থাকবে। দেশের মানুষ গণতন্ত্র ও ভোটাধিকার চায়। ভোটাধিকার অর্থ শুধু ভোট দেবার ক্ষমতা নয়, সমাজের মেহনতি মানুষ ভোটে প্রার্থী হওয়ার সমান সুযোগের দাবি জানাচ্ছে। শহীদের রক্তের পথ ধরে সাধারণ শ্রমজীবী মানুষের প্রতিনিধি জাতীয় সংসদে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সব বৈষম্যমূলক ব্যবস্থার অবসান ঘটাতে হবে।

সমাবেশে কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষের ভীতি আতঙ্ক দূর করে জনজীবন স্বাভাবিক করতে হলে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার কাজ দ্রুত শুরু করতে হবে। সেই সঙ্গে যেসব বাহিনী জনতার বিরুদ্ধে গুলি চালিয়েছে, নারকীয় নির্যাতন করেছে তাদের জবাবদিহিতার আওতায় এনে সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় সব এলাকায় গণমানুষের অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App