×

অন্যান্য

শেখ হাসিনাকে স্থায়ী আশ্রয় দিলে ভারতের সঙ্গে সম্পর্কের চিড় ধরবে: কর্নেল অলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৪, ০২:৪০ পিএম

শেখ হাসিনাকে স্থায়ী আশ্রয় দিলে ভারতের সঙ্গে সম্পর্কের চিড় ধরবে: কর্নেল অলি

প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ।

প্রেসিডেন্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ জানিয়েছেন, ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্থায়ী আশ্রয় দিলে দেশটির সঙ্গে বাংলাদেশের সম্পর্কের চিড় ধরবে। শনিবার (১৭ আগস্ট) সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন,‘গণহত্যার হুকুমদাতা জাতীয় শত্রুদের কোথাও আশ্রয় না দিয়ে তাদের আয়নাঘরে নিয়ে গিয়ে সেখানকার স্বাদ বোঝাতে হবে। সঙ্গে নিষিদ্ধ করে আওয়ামী লীগ যেন ভিন্ন মোড়কে আসতে না পারে সেই ব্যাপারেও সবাইকে সচেষ্ট থাকতে হবে।”

হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আওয়ামী পৃষ্টপোষকতায় যাদের চাকরি হয়েছে সেসব দালালদের শুধু বদলি কিংবা চাকরিচ্যুত না করে তাদের বরখাস্ত করতে হবে। উপজেলা পর্যায় পর্যন্ত দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগের শাসনামলে সংঘঠিত বিভিন্ন গণহত্যার সুষ্ঠ বিচার করে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন এলডিপির প্রেসিডেন্ট। এছাড়াও প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রবর্তনের আহ্বান জানান তিনি।

 সংবাদ সম্মেলন শেষে সাবেক রাষ্ট্রপ্রধান শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে দলটি।

আরো পড়ুন : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা দুলুকে কারণ দর্শানো নোটিশ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App