×

অন্যান্য

প্রধান উপদেষ্টাকে ৮ দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের স্মারকলিপি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ০৮:০৭ পিএম

প্রধান উপদেষ্টাকে ৮ দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবারের স্মারকলিপি

ছবি: সংগৃহীত

বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচী ও প্রতীকী অনশনের পর এবার ৮ দফা দাবি জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মাকরলিপি দিয়েছে মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে এ স্মারকলিপি জমা দেন এডভোকেট নুরতাজ আরা ঐশী ও শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের সন্তান বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম।

অন্তর্বর্তী সরকারের কাছে দেয়া স্মারকলিপিতে ঘোষিত ৮ দফা দাবিগুলো হলো- 

১. দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়া বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ও সাবেক বিএনপি নেতা ব্যারিস্টার শাহজাহান ওমরসহ সাবেক সরকারের সব দোসরদের গ্রেপ্তার করে বিচার করতে হবে।

২. সাবেক সরকারের সময় জুলুমের শিকার ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের থানা ভিত্তিক তালিকা করে টপটেন ঘটনাকে ৪৫ দিনের মধ্যে সমাধান করতে হবে।

৩. ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প ও কলমিলতা বাজারের ক্ষতিপূরণ বিষয়ে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের দীর্ঘদিনের ঝুলিয়ে রাখা দাবির বিষয়টির উপর পদক্ষেপ নিয়ে দ্রুত সমাধান করতে হবে।

৪. সরকারি টাকা ছাড়াই সাধারণ বস্তিবাসী ও নিম্নবিত্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য এনএসপিডিএলের নেয়া পুনর্বাসন প্রকল্পসহ অনুরূপ ১০০টি প্রকল্প জরুরি ভিত্তিতে চালু করতে হবে।

৫. ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের তালিকা করে জাতীয় বীরের মর্যাদা দিয়ে প্রতিটি পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে এবং আহতদের সুচিকিৎসা ও পুনর্বাসন করতে হবে।

৬. ঘুষখোর, দুর্নীতিবাজ, অর্থপাচারকারী, লুটপাটকারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

৭. স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনের পূর্বে এক শতাংশ ভোটারদের সমর্থন নেয়ার যে বিধান রয়েছে তা বাতিল করতে হবে।

৮. শেখ হাসিনা কর্তৃক নির্যাতনের বিষয়গুলো জাতীয়ভাবে প্রচার করে অন্তর্বর্তীকালীন সরকারকে ইমেজ বিল্ডিং করার আহ্বান। 

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা পরিবার ও বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ গত ১৪ আগস্ট থেকে ৮ দফা দাবি আদায়ে সপ্তাহব্যাপী ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসে। আন্দোলনের অংশ হিসেবে তারা সংবাদ সম্মেলন, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচী ও প্রতীকী অনশন কর্মসূচী পালন করে। সবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করলো।

আরো পড়ুন: এবি পার্টিকে নিবন্ধন দিলো ইসি, যে প্রতীক পেলো

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App