×

অন্যান্য

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা সিপিবির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪, ০৪:৪৯ পিএম

দেশব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা সিপিবির

৪ ও ৫ অক্টোবর দেশব্যাপী সমাবেশ করবে সিপিবি। ছবি: সংগৃহীত

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা চালু, আইনশৃঙ্খলা ফিরিয়ে এনে জনজীবনে শান্তি, সর্বত্র সম্প্রীতি রক্ষা, দুর্নীতি-লুটপাট-দখলদারিত্ব বন্ধ, পাচারের টাকা-খেলাপী ঋণ আদায়সহ একগুচ্ছ দাবিতে আগামী ৪-৫ অক্টোবর (শুক্র-শনিবার) দেশব্যাপী সমাবেশের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

একইসঙ্গে শ্রমিকের জাতীয় ন্যূনতম মজুরি, কৃষক-ক্ষেতমজুরের স্বার্থে নীতি প্রণয়ন, সবার জন্য কর্মসংস্থান, স্বাস্থ্য-শিক্ষার নিশ্চয়তা, কালাকানুন আইন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন প্রবর্তন, নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কারসহ গণতান্ত্রিক সংস্কারের আলোচনা শুরু, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী আগ্রাসন রুখে দাঁড়ানোর দাবিও জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১ অক্টোবর) সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে উল্লেখিত দাবিসহ স্থানীয় দাবিতে আগামী ৪ ও ৫ অক্টোবর দেশের সব উপজেলা, জেলা ও ইউনিয়নে সমাবেশ সফল করে গণঅভ্যুত্থানের চেতনাকে সামনে রেখে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার সংগ্রাম অগ্রসর করার আহ্বান জানিয়েছেন।

আরো পড়ুন: বাজার সিন্ডিকেট ভাঙছে না কেন, প্রশ্ন বাংলাদেশ ন্যাপের

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

‘মাদক কারবারি যে দলেরই হোক, কোনো ছাড় নয়’

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

আজ থেকে রাত ৮টায় বন্ধ দোকানপাট-শপিং মল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App