×

অন্যান্য

ববি হাজ্জাজ

২১ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা করা সম্ভব নয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ০৪:২৩ পিএম

২১ উপদেষ্টা নিয়ে কার্যকর সরকার পরিচালনা করা সম্ভব নয়

সরকারকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে অরাজকতা মোকাবেলা করতে হবে। ছবি : ভোরের কাগজ

২১ জনের উপদেষ্টা পরিষদ নিয়ে দেশের কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এনডিএম আয়োজিত প্যালেস্টাইন এবং লেবাননে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ‘কালো পতাকা প্রদর্শন’ কর্মসূচিতে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ববি হাজ্জাজ বলেন, অন্তর্বর্তী সরকারকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সঙ্গে অর্থপূর্ণ আলোচনা করতে হবে, যা প্রথম দফা সংলাপে সম্ভব হয় নাই। মাত্র ২১ জনের উপদেষ্টা পরিষদ দেশের একটি কার্যকর সরকার ব্যবস্থা পরিচালনা করার জন্য যথেষ্ট নয়। আমাদের দায়িত্ব হলো বর্তমান সরকারকে সফল করে তোলা। পরাজিত আওয়ামী ফ্যাসিবাদের দোসররা দেশে যে অরাজকতা শুরু করেছে এই সরকারকে রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে তার মোকাবেলা করতে হবে।

ইসরায়েলকে বিশ্ব মানবতা এবং ইসলামের শত্রু হিসাবে আখ্যায়িত করে এনডিএম চেয়ারম্যান বলেন, হান্টিংটনের সভ্যতার যুদ্ধ তত্ত্বের মাধ্যমে ইসলামকে পশ্চিমা শক্তির মুখোমুখি করা হয়েছে যা সম্পূর্ণ অবান্তর এবং মুসলিম বিদ্বেষ চিন্তার অংশ। ফিলিস্তিনের গাজা, পশ্চিম তীর এবং লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েল যে বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে তা মানবতাবিরোধী জঘন্য যুদ্ধাপরাধ। ইসরায়েল এবং জায়নবাদ হলো মানবতা এবং ইসলামের শত্রু।

তিনি বলেন, জায়নবাদ আর বিজেপির হিন্দুত্ববাদ একসূত্রে গাঁথা। ভারতের সঙ্গে আমাদের বিশাল বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। আমাদের চারপাশে ভারত। প্রতিবেশী এই দেশের সঙ্গে আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্বের সম্পর্ক চাইলেও বিজেপির হিন্দুত্ববাদ বাংলাদেশের ওপর চাপিয়ে দেবার চেষ্টা থাকলে সেটা সম্ভব হবে না। এসময় লেবাননে অবস্থিত প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া বা দেশে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি। 

আলোচনা সভায় এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব তফাজ্জল হোসেন মিয়াজি প্রমুখ।

আরো পড়ুন : সরকার নির্বাচন নিয়ে রহস্য করছে: ববি হাজ্জাজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App