×

অন্যান্য

হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১২:২০ পিএম

হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী আটক

ইমতিয়াজ সেলিম। ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিসিসি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় এ তথ্য নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার তালেবুর রহমান।

তার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। এছড়া পল্লবী ও খিলগাঁও থানার আরো দুটি মামলার এজাহার নামীয় আসামি সে।

উল্লেখ্য, তার বিরুদ্ধে আরো তিনটি মামলা বিচারাধীন। তাকে আদালতে হস্তান্তর প্রক্রিয়াধীন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিনই রাজধানীতে প্রকাশ্যে মিছিল করে ২০০৯ সালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

সম্প্রতি সংগঠনটির প্রকাশ্যে চলে আসা এবং প্রকাশ্যে নানা কর্মসূচি পালনের বিষয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন, ‘হিযবুত তাহরীর ‘জঙ্গি’ সংগঠন। সে ব্যাপারে আমাদের মামলা হয়েছে। আমাদের গ্রেপ্তার অভিযান চলছে, চলবে। ‘জঙ্গি’ দমনের ক্ষেত্রে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’

আরো পড়ুন : যশোর জেলা আ.লীগের সভাপতি মিলন গ্রেপ্তার

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

বারডেমের ১৬ তলা থেকে লাফ দেয়ার আগে খান তিনটি সিগারেট

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল কবে, জানাল শিক্ষা বোর্ড

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ২ দিন ধরে বন্ধ বিদ্যুৎ-ইন্টারনেট

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

‘চেকের মামলায় পাওনা শোধ-সমঝোতা হলে কারাদণ্ড নয়’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App