×

অন্যান্য

অন্তর্বর্তী সরকার গণতন্ত্র বিধ্বংসী স্বৈরাচার প্রমাণিত হয়েছে: ইমাম হায়াত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম

অন্তর্বর্তী সরকার গণতন্ত্র বিধ্বংসী স্বৈরাচার প্রমাণিত হয়েছে: ইমাম হায়াত

ছবি: ভোরের কাগজ

দেশের চলমান গুরুতর রাজনীতি অর্থনৈতিক সামাজিক ও ধর্মীয় সংকটে বক্তব্য তুলে ধরার জন্য মানবতার রাজনীতি ভিত্তিক নিবন্ধিত দল ইনসানিয়াত বিপ্লব এক সমাবেশের আয়োজন করে। শনিবার (৩০ নভেম্বর) প্রেসক্লাব প্রাঙ্গনে ক্ষমতাসীন মহলের নির্দেশে পুলিশ সমাবেশ বন্ধ করে দেয়ার প্রতিবাদে ইনসানিয়াত বিপ্লব সংগঠনের গুলশানস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। 

এতে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ইনসানিয়াত বিপ্লবের সমাবেশ বন্ধের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ইনসানিয়াত বিপ্লব শান্তিপূর্ণ সমাবেশ করতে না দিয়ে সরকার গণতন্ত্র হত্যাকারী ও নাগরিকত্ব হরণকারী স্বৈরাচারী ফ্যাসিস্ট প্রমাণিত হয়েছে। 

আল্লামা ইমাম হায়াত বলেন, সব দলকে কথা বলার ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে না দিলে অন্তর্বর্তী ক্ষমতাসীনদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং কেবল প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উৎখাত ও রাষ্ট্র জবরদখল হবে।

আরো পড়ুন: সিপিবির কর্মসূচি, রবিবার পতাকা মিছিল

আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা জনগণের শান্তিপূর্ণ সভা সমাবেশ কর্মসূচি পালনের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা হরণ করে কেবল ধর্মের নামে গণতন্ত্রবিরোধী দলকে রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতাসীন মহল জঙ্গিবাদের পক্ষপাতদ্যুষ্ট হয়ে দেশ-দ্বীন-জীবন-গনতন্ত্র ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। 

ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, রাষ্ট্র সবার সব মানুষের স্বীকার না করলে এবং জনগণকে রাষ্ট্রের মালিক স্বীকার না করলে তাদের মাধ্যমে রাষ্ট্র ও জনগণের মুক্তি আসবে না বরং তাদের মাধ্যমে রাষ্ট্র ও গণতন্ত্র কেবল ধ্বংস হবে। 

তিনি দেশ-দ্বীন রক্ষায় ও জীবনের স্বাধীনতা নাগরিকত্ব গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণকে ধর্মের নামে ধর্ম ধ্বংসাত্মক অধর্ম উগ্রবাদী ও উগ্র জাতিবাদী একক গোষ্ঠীবাদি অপরাজনীতি বর্জন করে সব মানুষের প্রতিনিধিত্বশীল মানবতার রাজনীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান।

আল্লামা ইমাম হায়াত বলেন, সত্য ও মানবতার মুক্তির উৎস প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া সব মানুষের সমান অধিকার-স্বাধীনতা-মালিকানা-মর্যাদা ভিত্তিক ও একক গোষ্ঠীর স্বৈরদস্যুতামুক্ত অসাম্প্রদায়িক সর্বজনীন মানবতার রাষ্ট্রের মাধ্যমেই কেবল সকল অপশক্তির জবরদখল থেকে জীবন ও রাষ্ট্রের মুক্তি নিশ্চিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

‘রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন’

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

কক্সবাজারের হোটেলে আবারও আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App