×

অন্যান্য

সিপিবির সমাবেশ ৩ জানুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৩০ পিএম

সিপিবির সমাবেশ ৩ জানুয়ারি

ছবি: সংগৃহীত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ‘ঢাকা সমাবেশে’ এর আহ্বান করেছে। রবিবার (২২ডিসেম্বর) সিপিবির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা এবং আহত-নিহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, বাজার ব্যবস্থার সংস্কার, উৎপাদন খরচ ও নিত্যপণ্যের দাম কমানো, রেশন ও ন্যায্যমূল্যের দোকান চালু, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া, আইন-শৃঙ্খলার উন্নয়ন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, দখলদারিত্ব, চাঁদাবাজি বন্ধ, মুক্তিযুদ্ধ, ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের দাবি পূরণে কার্যকর ব্যবস্থা নেয়া, লুটপাট-সাম্প্রদায়িকতা-আধিপত্যবাদ-সাম্রাজ্যবাদ রুখে দাঁড়ানোর দাবিতে ঢাকা সমাবেশে’ এর আহ্বান করা হয়েছে।

আরো পড়ুন: আত্মপ্রকাশ করছে শিক্ষার্থীদের রাজনৈতিক দল, নাম হতে পারে ‘জনশক্তি’

বিবৃতিতে আরো বলা হয়েছে, নীতিনিষ্ঠ বাম প্রগতিশীল রাজনীতির পতাকাতলে সমবেত হয়ে আশু দাবি আদায়, স্বৈরাচারী ব্যবস্থার উচ্ছেদ ও ব্যবস্থা বদলের সংগ্রাম এগিয়ে নেয়া এবং শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের দল কমিউনিস্ট পার্টির পতাকাতলে সমবেত হয়ে সমাজতন্ত্রের সংগ্রাম জোরদার করার আহ্বানে আগামী ৩ জানুয়ারি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা সমাবেশ হবে। ওই দিন দুপুর ২টায় সমাবেশ শুরু হবে। সমাবেশে কেন্দ্রীয় নেতারা অন্তবর্তী সরকার, বাম প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সমাবেশ শেষে লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সিপিবি আহূত ঢাকা সমাবেশ সফল করতে পার্টির নেতাকর্মী-সমর্থক-শুভানুধ্যায়ী ও সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে ঢাকার সমাবেশ সফল করতে প্রশাসনসহ সচেতন দেশবাসীর প্রতি সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App