×

অন্যান্য

আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০২:৪১ পিএম

আসিফ নজরুলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি : সংগৃহীত

সংবিধান বিশেষজ্ঞ ও উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, এখন বল তার কোর্টে গিয়েছে, দেখা যাক তিনি কেমন খেলতে পারেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুরুল হক হলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজিত ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আপনি আপনার উপদেষ্টাদের নিয়ে শহীদ মিনারে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিন। ওই দিন শহীদ পরিবার ও আহতদেরও সঙ্গে রাখুন। আমরা সেদিনই এনসিপির পক্ষ থেকে সনদে সই করব।

আরো পড়ুন : ঐকমত্য কমিশন ও সরকারের কর্মকাণ্ডে বিএনপি হতাশ

তিনি বলেন, আমরা জেনেছি জুলাই সনদ বর্তমানে আইন কমিশনে আছে। আমরা দেখতে চাই, ড. আসিফ নজরুল কোনো টালবাহনা ছাড়াই জনগণের পক্ষে থেকে দ্রুত বাস্তবায়নে কাজ করবেন। প্রধান উপদেষ্টাকে নিয়ে শহীদ মিনারে আসবেন—এই প্রত্যাশা করি।

জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের রিপোর্ট জমা দেওয়া জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন। জুলাই সনদ সই না করায় এটি হারিয়ে যাওয়ার ভয় ছিল। এনসিপি ঝুঁকি নিয়ে অবস্থান নিয়েছে, যার সুফল এখন জনগণ পাচ্ছে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বাহাত্তরের পচা সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান আমাদের ভাইদের হত্যার বৈধতা দিয়েছে।

রাজনৈতিক ইঙ্গিতে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে, বুলেট রেভুলেশনের পর মানুষ ব্যালট রেভুলেশনের মাধ্যমে জবাব দেবে। দলীয় দাস হিসেবে সংস্কার রুখতে চাইলেও কেউ সেফ এক্সিট পাবে না—মানুষ বিচার করবে।

সরকার গঠনের আশাবাদ জানিয়ে তিনি বলেন, আমরা ক্যান্টনমেন্টের পেছনের দরজা দিয়ে বা কোনো অ্যাম্বাসিতে গিয়ে ক্ষমতা নিতে চাই না। জনগণ আমাদের ভোট দেবে, কারণ আমরা জনগণের ম্যান্ডেটেই বিশ্বাস করি।

ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ‘অথর্ব’ আখ্যা দিয়ে তিনি বলেন, যে লাউ সেই কদুর নির্বাচন চায় না এনসিপি। বিএনপি-জামায়াত বিরোধী নাটক করছে, এক দল ভারতে, আরেক দল পাকিস্তানে পা দিয়ে রেখেছে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App