×

অন্যান্য

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

জামায়াত নেতার গাড়ি ভাঙচুর: এবি পার্টির নেতা সামদানীকে অব্যাহতি

ছবি : সংগৃহীত

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনার জেরে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কুমিল্লা মহানগর শাখার আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে তার পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এবি পার্টির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গোলাম মোহাম্মদ সামদানীকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে। তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে অবিলম্বে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত তিনি দলের নাম, পদবি বা প্রতীক ব্যবহার করে কোনো প্রকার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা কিংবা দলের পক্ষে কোনো বক্তব্য ও বিবৃতি দিতে পারবেন না। এ সময়ে তার কোনো ব্যক্তিগত বক্তব্য বা কর্মকাণ্ডের দায়ভার দল বহন করবে না।

দলের গঠনতন্ত্র অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে কুমিল্লা মহানগর শাখার জন্য একজন ভারপ্রাপ্ত আহ্বায়ক নির্ধারণ করা হবে বলেও জানানো হয়।

এবি পার্টি রাজনৈতিক শিষ্টাচার, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার রাজনীতিতে বিশ্বাসী উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অন্য কোনো রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিরোধে যুক্ত হওয়া বা কোনো পক্ষাবলম্বন করা দলের নীতি ও আদর্শের পরিপন্থী। এ বিষয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সচেতনতা ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছে দলটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

অনির্দিষ্টকালের জন্য ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার

নতুন দায়িত্ব পেলেন ডেপুটি স্পিকার

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App