×

রাজনীতি

পুনর্বাসন ছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১২:৪৬ পিএম

পুনর্বাসন ছাড়া বস্তিবাসীদের উচ্ছেদ করা হবে না

প্রচারণার পূর্বে বক্তব্য রাখছেন তাবিথ। ছবি: ভোরের কাগজ।

পুনর্বাসন ছাড়া কোনো বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল। রবিবার (২৬ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় রাজধানীয় কাড়াইল বস্তি সংলগ্ন মোশাররফ বাজার গেট এলাকায় গণসংযোগ পূর্ব সংক্ষিপ্ত পথসভায় তিনি এ মন্তব্য করেন।

কাড়াইল বস্তিবাসীদের উদ্দেশ্যে তাবিথ আউয়াল বলেন, গুলশান-বনানীতে সবচেয়ে ধনীরা বসবাস করেন, তারপাশে কাড়াইল বস্তিতে সবচেয়ে হত দরিদ্রদের বসবাস। ধনী দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘ মেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

ভোটারদের উদ্দেশ্যে তবিথ আউয়াল বলেন, সময় এসেছে অপশক্তিকে রুখে দাঁড়ানোর। সামনে অনেক ভয়-ভীতি আসতে পারে। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে অপশক্তির বিরুদ্ধে জবাব দিবেন। নিজেদের উন্নয়নে, ঢাকার উন্নয়নে ১ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিবেন। দুর্নীতি, দুঃশাসনের জবার ব্যালটের মাধ্যমে দিতে হবে। পরিবর্তনের সময় এসেছে। ১ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে পরিবর্তন আনতে হবে, খালেদা জিয়ার মুক্তির পথ তরান্বিত করতে হবে।

গণসংযোগে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, খন্দকার আবু আশফাক, আহসান উল্লাহ হাসান, সাবেক এমপি শাম্মী আক্তার, জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাবেক সহ সভাপতি আলী আকবর চুন্নু, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলটন প্রমুখ।

এছাড়াও ঢাকা উত্তর সিটি নির্বাচনে ১৯ নম্বর ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী ফারুক হোসেন ভুঁইয়া (ঠেলাগাড়ি মার্কা) ২০ নম্বর ওয়ার্ডে বিএনপির প্রার্থী মিজানুর রহমান বাচ্চু (ব্যাডমিন্টন মার্কা), সংরক্ষিত ওয়ার্ডে বিএনপির প্রার্থী পেয়ারা মোস্তফা গণসংযোগে অংশ নেন। এসময় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও প্রচারণায় অংশ নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App