×

রাজনীতি

গাজীপুরে কারাগারে মারা গেলেন শ্রমিক লীগ নেতা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১১:১০ পিএম

গাজীপুরে কারাগারে মারা গেলেন শ্রমিক লীগ নেতা

ছবি: সংগৃহীত

গাজীপুর জেলা কারাগারে বন্দি শেখ জহিরুল ইসলাম নামে এক শ্রমিক লীগ নেতা মারা গেছেন। তিনি উপজেলার মাওনা ইউনিয়নের সিংদিঘী গ্রামের মজিবর রহমানের ছেলে এবং শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে জেলা কারাগারের জেলার মোহাম্মদ রফিকুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্রমিক লীগ নেতা শেখ জহিরুল ইসলাম ৯ আগস্ট শ্রীপুর থানায় করা একটি মামলায় ২০২৪ সালের ৫ ডিসেম্বর গ্রেফতার হয়ে কারাগারে যান।

জেলার মোহাম্মদ রফিকুল কাদের বলেন, জহিরুল ইসলাম ডায়াবেটিসসহ হৃদরোগে আক্রান্ত ছিলেন। শুক্রবার বিকেল ৪টা ২০মিনিটের দিকে কারাগারের ভেতর জহির বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি জানানোর পর তাকে তাৎক্ষণিকভাবে কারাগারের ভেতরে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেও জানান তিনি।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শেখ ফরহাদ বলেন, বিকেলে শেখ জহিরকে আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা গেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App