×

রাজনীতি

ঢাকা-৪ আসনে বিজয়ী দাঁড়িপাল্লার জয়নুল আবেদীন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৯ পিএম

ঢাকা-৪ আসনে বিজয়ী দাঁড়িপাল্লার জয়নুল আবেদীন

ছবি : সংগৃহীত

ঢাকা-৪ আসনে প্রাথমিক ফলাফলে প্রায় ৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ জয়নুল আবেদীন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মোট ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী তানভীর আহমেদ পেয়েছেন ৭৪ হাজার ৪৪৭ ভোট।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে চারটায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ কার্যালয়ে ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফল ঘোষণা করেন।

আরো পড়ুন: আবু বকর (রা.) কে যেসব কারণে নেতা নির্বাচন করেছিলেন সাহাবিরা

আরো পড়ুন: মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত প্রিয়াঙ্কা চোপড়া

ঢাকা-৪ আসনে পোস্টাল ভোটসহ ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। মোট ভোটার ৩ লাখ ৬২ হাজার ৫০৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৬৪ হাজার ৬২১ জন। ভোট বাতিল হয়েছে ২ হাজার ৫৫২টি। সে হিসাবে বৈধ ভোট ছিল ১ লাখ ৬২ হাজার ৬৯টি। ভোট পড়ার হার ৪৫ শতাংশ।

এ আসনে অন্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ হাতপাখা প্রতীকে ৬ হাজার ৫১৮ ভোট পেয়েছেন। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ফুটবল প্রতীক নিয়ে ২ হাজার ৮৬৭ ভোট পেয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

কাতারে গ্যাস কারখানায় বিস্ফোরণ, নিহত ১৩

৪ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

৪ দিন গ্যাসের স্বল্পচাপ থাকবে

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App