ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৯০৯ মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৮:৪১ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯০৯টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। অভিযানে ৩৪৬টি গাড়ি ডাম্পিং করার পাশাপাশি ৪২০টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, রোববার (২১ জুন) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এক হাজার নয়শ ৯টি মামলা করেছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১৮টি বাস, পাঁচটি কাভার্ডভ্যান, আটটি সিএনজি ও ২৫টি মোটরসাইকেলসহ মোট ৮৩টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬টি বাস, ছয়টি ট্রাক, ১২টি সিএনজি ও ৭৮টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা হয়েছে।
ট্রাফিক-মতিঝিল বিভাগে ২৪টি বাস, দুটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ২২৭টি মোটরসাইকেলসহ মোট ৪১২টি মামলা হয়েছে।
ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৯টি বাস, ১৫টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ১৯টি সিএনজি ও ৪৫টি মোটরসাইকেলসহ মোট ১৫৮টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৩টি বাস, তিনটি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ৫০টি মোটরসাইকেলসহ মোট ১৪৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-মিরপুর বিভাগে ১৯টি বাস, সাতটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৫৫টি সিএনজি, ২০৬টি মোটরসাইকেলসহ মোট ৩৬৫টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ৫৫টি বাস, একটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ৮৬টি সিএনজি ও ১১৯টি মোটরসাইকেলসহ মোট ৩৬৬টি মামলা হয়েছে।
ট্রাফিক-গুলশান বিভাগে ২৪টি বাস, ১৩টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ও ৮৯টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে।
এছাড়াও, অভিযানে মোট ৩৪৬টি গাড়ি ডাম্পিং ও ৪২০টি গাড়ি রেকার করা হয়েছে।
