×

রাজনীতি

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৫:৪৩ পিএম

স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী ঘোষণা

ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রাথমিকভাবে ১০০ উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২০ মে দ্বিতীয় ধাপে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে বলেও জানান তিনি।

সারজিস আলম বলেন, দেশের বিভিন্ন পর্যায়ে এনসিপির দায়িত্বশীল ব্যক্তি ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের গ্রহণযোগ্য ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। তবে যাদের বিরুদ্ধে দমন-পীড়ন, দুর্নীতি বা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে, তাদের বিবেচনায় নেওয়া হবে না।

তিনি আরও বলেন, যাচাই-বাছাই শেষে অন্য রাজনৈতিক দল থেকে যোগ দিতে আগ্রহীদেরও সুযোগ দেওয়ার চেষ্টা করবে এনসিপি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

আদালত থেকে আসামির পলায়ন: কনস্টেবল বরখাস্ত, তদন্ত কমিটি

‘ফ্যামিলি কার্ডে ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে’

‘ফ্যামিলি কার্ডে ২৮ লাখের বেশি মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

এবারের দুর্গাপূজা ‘অগ্নিপরীক্ষা’

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

পুলিশ সদরদপ্তরের মিডিয়া বিভাগের নতুন এআইজি কামারুম মুনিরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App