×

রাজনীতি

যুবদল থেকে ৩০০ নেতাকর্মী বহিষ্কার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:২৮ পিএম

যুবদল থেকে ৩০০ নেতাকর্মী বহিষ্কার

ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জাতীয়তাবাদী যুবদল গত কয়েক মাসে সারা দেশে প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার করেছে।

বুধবার (৮ জুলাই) রাজধানীর পল্টনের হোটেল ভিক্টোরির সাঙ্গু ব্যাংকুইট হলে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না।

তিনি বলেন, জাতীয়তাবাদী যুবদল সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাসী। সংগঠন কোনো ধরনের বেআইনি, অনৈতিক বা সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না। এ ধরনের অভিযোগে ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রায় ৩০০ নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হিসেবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবদুল মোনায়েম মুন্না আরও বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে বেআইনি কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ যাতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে, সে লক্ষ্যে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, জুলাই-আগস্ট অভ্যুত্থানের সময় দেশব্যাপী যুবদলের ৮২টি সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশ নেন। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সংগঠনটির ৭৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন বলেও তিনি দাবি করেন। পাশাপাশি শত শত নেতাকর্মী পঙ্গুত্ব বরণ করেছেন এবং হাজার হাজার নেতাকর্মী আহত হয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমান কমিটি দায়িত্ব গ্রহণের পর সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে পরিচালিত বিভিন্ন আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে মিছিল, সমাবেশ, গণসংযোগ এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব আন্দোলনে অংশ নিতে গিয়ে কয়েক শতাধিক নেতাকর্মী গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার, মামলা ও বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন, যার প্রভাব এখনো অনেকেই বহন করছেন।

সংবাদ সম্মেলনে যুবদলের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, সহসভাপতি রেজাউল কবীর পল, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক এবং সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ করল সরকার

শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ করল সরকার

আর্জেন্টিনার জয়ে রেফারির পক্ষপাত, যা বললেন মেসি

আর্জেন্টিনার জয়ে রেফারির পক্ষপাত, যা বললেন মেসি

মাধবপুরে নদীভাঙনে বিলীন ৩ বাড়ি, আতঙ্কে আরো পরিবার

মাধবপুরে নদীভাঙনে বিলীন ৩ বাড়ি, আতঙ্কে আরো পরিবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App