×

রাজনীতি

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:১৪ পিএম

আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের প্রশ্নে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী আদালতের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তার আপিল করার কোনো অধিকার থাকলে, সেটি আইন ও আদালত দেখবে বলে উল্লেখ করেন তিনি।

আজ বুধবার (১৫ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের বাঁক বদলের দিন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন: শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ শুনে মোটেও ভালো লাগেনি: বিরোধীদলীয় নেতা 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা যাবে। তবে দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা সঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘মাফিয়া সংগঠন হিসেবেই তাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হোক। আমরা কোনো রাজনৈতিক দলের রাজনীতি করাকে নিষিদ্ধ করা সঠিক মনে করি না।’

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি বাংলাদেশের সীমানায় প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং আইনি প্রক্রিয়ায় রায় কার্যকর হবে।

এসময় বিগত ২০২৪ সালের জুলাই আন্দোলনের কথা স্মরণ করেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাইয়ের কৃতিত্ব কোনো একক ব্যক্তির নয়; এ দেশের সর্বস্তরের জনগণ এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাই এই অর্জন সবার।

আরো পড়ুন: শিক্ষার্থীদের আন্দোলনকে পুঁজি করে ‘গুজব’ ছড়াচ্ছে ছাত্রলীগ

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কেউ যাতে জুলাইয়ের শক্তিকে ব্যবহার করে ভিন্ন কোনো উদ্দেশ্য হাসিল করতে না পারে। এই শক্তিকে আরো শক্তিশালী করে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ১৫ জুলাই এই টিএসসিতে দাঁড়িয়ে সবাইকে অঙ্গীকার করতে হবে যে, বাংলাদেশে আর কখনও কোনো ফ্যাসিবাদের উত্থান হতে দেওয়া যাবে না। রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ‘জুলাই জাতীয় সনদ’ অনুসারে সংবিধানসহ অন্যান্য আইনকানুন সংস্কার করা হবে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা আগে থেকেই সংস্কার ও সংশোধন চেয়েছিলাম, এ জন্যই ৩১ দফা প্রণয়ন করা হয়েছিল।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App