শিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল, নতুন দায়িত্ব পেলেন যারা
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৯:২৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ২০২৬ সেশনের অবশিষ্ট সময়ের জন্য কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও কেন্দ্রীয় সেক্রেটারিয়েট পুনর্গঠন করেছে। পুনর্গঠিত কমিটিতে আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আব্দুল্লাহ। তিনি সদ্য বিদায়ী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের স্থলাভিষিক্ত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।
তিনি জানান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশনে ১২ জন নির্বাচিত এবং একজন মনোনীত সদস্যের ছাত্রজীবন শেষ হওয়ায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সারা দেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ১২ জন নতুন কার্যকরী পরিষদ সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম নির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শ করে আরও একজনকে মনোনয়ন দিয়ে কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন করেন।
আরও পড়ুন: দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
পুনর্গঠিত কেন্দ্রীয় সেক্রেটারিয়েটে দপ্তর সম্পাদক হিসেবে আজিজুর রহমান আজাদ, সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, দাওয়াহ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মূসা, এইচআরএম কার্যক্রম সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, অর্থ সম্পাদক আনিসুর রহমান, কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, শিক্ষা ও ব্যবসায় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. ফখরুল ইসলাম, তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান এবং শিশুকল্যাণ সম্পাদক ইহসানুল কবীর দায়িত্ব পালন করবেন।
এ ছাড়া প্রচার সম্পাদক এস এম ফরহাদ, সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদ, তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, এইচআরডি সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান, পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ, ছাত্র অধিকার সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্কুল কার্যক্রম সম্পাদক ডা. যায়েদ আহমাদ, পাঠাগার সম্পাদক হাবিবুল্লাহ খন্দকার, মিডিয়া সম্পাদক হাফেজ মোজাহেরুল ইসলাম, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক সুমন সরকার, বিতর্ক সম্পাদক আবু নাছির মো. তুহা এবং শিল্প ও সংস্কৃতি সম্পাদক জাকির হোসাইন দায়িত্ব পালন করবেন।
