×

রাজনীতি

মধ্যরাতে আবেগঘন বিদায়ী বার্তা ছাত্রদল সভাপতির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১১:১৫ এএম

মধ্যরাতে আবেগঘন বিদায়ী বার্তা ছাত্রদল সভাপতির

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের (ছাত্রদল) কেন্দ্রীয় সংসদের মেয়াদ শেষ হওয়ার ইঙ্গিত দিয়ে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম রাকিব।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া দীর্ঘ এক স্ট্যাটাসে তিনি দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতি তুলে ধরার পাশাপাশি সহযোদ্ধা, দলীয় নেতৃত্ব ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রফিকুল ইসলাম রাকিব বলেন, কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের দীর্ঘ অধ্যায় অত্যন্ত সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষের দিকে এগোচ্ছে। ছাত্রদলের অর্জন হিসেবে তিনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সমন্বয় করে সংগঠনটির ভূমিকার কথা উল্লেখ করেন।

বিদায়ী বার্তায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। একই সঙ্গে বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল এবং ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের অবদানের কথা স্মরণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং মহানগর ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের প্রতিও শ্রদ্ধা জানান ছাত্রদল সভাপতি।

আরও পড়ুন: ‘আবাবিলের মতো’ ইনকিলাব মঞ্চ, দমানো যাবে না

সহযোদ্ধাদের সততা ও নিষ্ঠার প্রশংসা করে তিনি বলেন, আর্থিক সংকটের মধ্যেও নেতাকর্মীরা সততার সঙ্গে বিভিন্ন ইউনিট পরিচালনা করেছেন। নিজেদের নীতিতে অটল থাকার পাশাপাশি অন্যদেরও আদর্শের পথে চলতে উৎসাহিত করেছেন তারা।

শিক্ষাপ্রতিষ্ঠানে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংগঠনটি জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে বলেও উল্লেখ করেন রফিকুল ইসলাম রাকিব। দল-মত নির্বিশেষে কোনো শিক্ষার্থী সমস্যায় পড়লে সাধ্যমতো সহযোগিতার চেষ্টা করা হয়েছে বলে দাবি করেন তিনি।

৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন ক্যাম্পাসে মব কালচার মোকাবিলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও বিভিন্ন ধরনের সমালোচনা উপেক্ষা করে নেতৃত্ব দেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় অনিচ্ছাকৃত কোনো ভুল হয়ে থাকলে সবার কাছে ক্ষমা চেয়েছেন ছাত্রদল সভাপতি। একই সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে নিজেকে আরও মানবিক, পরিশুদ্ধ ও সৎ মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বার্তার শেষদিকে ছাত্রদলের নতুন কমিটিকে সবাই স্বাগত জানাবেন এবং দেশের ছাত্র রাজনীতিকে ইতিবাচকভাবে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন রফিকুল ইসলাম রাকিব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

পুলিশের ৮ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন!

পুলিশের ৮ সদস্যকে ধরে নিয়ে গেছে নিষিদ্ধ সংগঠন!

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির মহড়া, পাঠানো হচ্ছে নতুন রণতরি

মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তির মহড়া, পাঠানো হচ্ছে নতুন রণতরি

মধ্যরাতে আবেগঘন বিদায়ী বার্তা ছাত্রদল সভাপতির

মধ্যরাতে আবেগঘন বিদায়ী বার্তা ছাত্রদল সভাপতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App