×

রাজনীতি

‘আবাবিলের মতো’ ইনকিলাব মঞ্চ, দমানো যাবে না: পাটোয়ারী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০৭:০১ পিএম

‘আবাবিলের মতো’ ইনকিলাব মঞ্চ, দমানো যাবে না: পাটোয়ারী

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেছেন, ইনকিলাব মঞ্চের কর্মীরা ‘আবাবিল পাখির মতো’। তাদের দমন করা সরকারের পক্ষেও সম্ভব নয়, আবার বাইরের কোনো শক্তির পক্ষেও সম্ভব নয়। শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন দাবির সমাধান সংসদে নয়, ভবিষ্যতে রাজপথেই করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর শাহবাগের শহীদ হাদি চত্বরে ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন নাসীরউদ্দীন পাটোয়ারী।

তিনি বলেন, এসব সমস্যার সমাধান সংসদে হবে বলে তিনি মনে করেন না। ভবিষ্যতে রাজপথেই এসব দাবির সমাধান করতে হবে।

ইনকিলাব মঞ্চের কর্মীদের দৃঢ়তার প্রশংসা করে পাটোয়ারী বলেন, সংগঠনটির কর্মীদের দমানো সরকারের পক্ষে সম্ভব নয়, বাইরের কারও পক্ষেও সম্ভব নয়।

শহীদ ওসমান হাদির আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, হাদি যখন লড়াই করেছিলেন, তখন অনেকেই তার সঙ্গে ছিলেন, আবার অনেকে ছিলেন না। তবে সময়ের সঙ্গে সঙ্গে দেশের মানুষ শহীদ ওসমান হাদির গুরুত্ব আরও গভীরভাবে উপলব্ধি করবে বলে তিনি মনে করেন।

ইনকিলাব মঞ্চের কর্মীদের সঙ্গে নিজের যোগাযোগের কথা উল্লেখ করে পাটোয়ারী বলেন, গণভবনের সামনে অবস্থানের সময় সংগঠনটির কর্মীদের সঙ্গে তার মেশার সুযোগ হয়েছিল। তার অভিজ্ঞতায় তারা অত্যন্ত সাহসী এবং একটি ‘গুছানো টিম’ হিসেবে কাজ করছেন।

আদর্শ, ন্যায়, নীতি ও ইনসাফের প্রশ্নে ইনকিলাব মঞ্চের কর্মীরা শহীদ ওসমান হাদির মর্যাদার সঙ্গে কোনো আপস করেননি বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: অলি আহমদের মনোনয়ন জমা দিয়ে যা বললেন পাটওয়ারী

পাটোয়ারী বলেন, শহীদ ওসমান হাদি বলে গিয়েছিলেন, তিনি না থাকলেও বাংলাদেশের মানুষের মাঝে ইনকিলাব মঞ্চের কর্মীদের রেখে গেছেন।

তার দাবি, ইনকিলাব মঞ্চের কর্মীরা সংখ্যায় কম নন। তাদের সঙ্গে দেশের লাখ লাখ মানুষ রয়েছেন এবং ভবিষ্যতে কোটি কোটি মানুষ তাদের সঙ্গে যুক্ত হবেন।

হাদি হত্যার বিচার নিয়ে প্রশ্ন

শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে পাটোয়ারী বলেন, বিরোধী দল ও সরকারদলীয় সংসদ সদস্যরা বিভিন্ন এলাকায় গেলে সাধারণ মানুষ তাদের কাছে প্রথমেই জানতে চান- শহীদ ওসমান হাদি হত্যার বিচার কবে হবে।

তিনি বলেন, সংসদে বিরোধী দল কিংবা সরকারি দলের পক্ষ থেকে এ বিষয়ে তুলনামূলক কম আলোচনা হলেও সমস্যাটির সমাধান শুধু সংসদের ভেতরে হবে বলে তিনি মনে করেন না। রাজপথে জনগণের কণ্ঠস্বরই ভবিষ্যতে এ দাবির সমাধানের পথ তৈরি করবে।

আরও পড়ুন: গরিবের টেসলায় মধ্যরাতেও ১৮ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী

পাটোয়ারীর ভাষ্য, বাংলাদেশের সামনে রাজপথ ছাড়া কোনো বিকল্প নেই। জনগণের এই কণ্ঠস্বর ভবিষ্যতে ইনকিলাব মঞ্চের মাধ্যমে আরও শক্তিশালী হবে এবং দেশের রাজনৈতিক পরিসরে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন

ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার শাহবাগের শহীদ হাদি চত্বরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বাদ ফজর শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে মুনাজাত পরিচালনা করেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের।

মুনাজাতে শহীদ ওসমান হাদিসহ জুলাই অভ্যুত্থানের সব শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সকাল ১১টায় অনুষ্ঠিত হয় বিপ্লবী র‌্যালি ‘রাহে ইনকিলাব’। এতে ইনকিলাব মঞ্চের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

দিনের পরবর্তী আয়োজনে ছিল লাঞ্চ ব্রেক ও ‘আজাদীর মেলাকাত’। দুপুর ২টায় শহীদ পরিবারের সদস্যদের জন্য বিশেষ পর্ব রাখা হয়। বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে শুভাকাঙ্ক্ষীদের অভিজ্ঞতা বিনিময়।

এরপর বিকেল ৪টা ৪০ মিনিট থেকে কবি, সাহিত্যিক ও শিল্পীদের অভিমত পর্ব অনুষ্ঠিত হয়, যা সন্ধ্যা ৭টা পর্যন্ত চলার কথা। একই সময় ‘আঘাত-শ্রাবণ জুলাই’ শীর্ষক প্রদর্শনীরও আয়োজন করা হয়, যা বিকেল ৪টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত চলার কথা রয়েছে।

সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হওয়ার কথা ‘লাল জুলাই’ শীর্ষক মঞ্চনাটক। প্রতিষ্ঠাবার্ষিকীর শেষ পর্বে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বিশেষ আয়োজন ‘ইশক-এ ইনকিলাব’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই আয়োজনের মাধ্যমে ইনকিলাব মঞ্চের গত দুই বছরের পথচলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, জুলাই অভ্যুত্থানের স্মৃতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

পুলিশের সোর্স থেকে মাদক কারবারে, পিচ্চি রাজার উত্থান যেভাবে

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

ইউএনও-উপজেলা প্রশাসকদের জরুরি নির্দেশনা জারি

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

এডিবির সঙ্গে বাংলাদেশের ২৭৫ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App