×

রাজনীতি

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১০:২৩ পিএম

আওয়ামী লীগকে ‘মাফিয়া লীগ’ বললেন সোহেল তাজ

ছবি : সংগৃহীত

আজকের আওয়ামী লীগকে দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগ’ হিসেবে আখ্যায়িত করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সোহেল তাজ বলেন, রাজনৈতিকভাবে আওয়ামী লীগ বিরোধী দলকে দমন ও নিপীড়ন করেছে। হত্যা-গুমের রাজনীতি এবং দুর্নীতির পথ বেছে নেওয়ার কারণে দলটির তৃণমূলের নেতাকর্মীরাও এই চক্রের মধ্যে জড়িয়ে পড়েছেন।

আরও পড়ুন: প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

তিনি বলেন, আওয়ামী লীগ একটি সংগঠন হিসেবে জনগণের পালস থেকে দূরে সরে গেছে। কারণ, নেতারা নিজেদের আখের গোছাতেই ব্যস্ত ছিলেন। ‘মাছের পচন শুরু হয় মাথা থেকে’-দলটির ক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোহেল তাজের ভাষ্য, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনের সময় থেকেই আওয়ামী লীগের মধ্যে পচন শুরু হয়েছিল। এবার সেই পচন পুরো সংগঠনে ছড়িয়ে পড়েছে।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ এবং বর্তমান আওয়ামী লীগের মধ্যে বড় পার্থক্য রয়েছে। সে সময়ের আওয়ামী লীগ ছিল নীতি ও আদর্শভিত্তিক একটি রাজনৈতিক দল। আর আজকের আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত ‘মাফিয়া লীগে’ পরিণত হয়েছে- এটি এখন পরিষ্কার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

 ‘বিভেদ-প্রতিহিংসা-প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না’

ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উদ্বোধন ‘বিভেদ-প্রতিহিংসা-প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App