×

রাজনীতি

জামায়াত আমির

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:৫১ পিএম

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

ছবি : সংগৃহীত

দেশজুড়ে সরকারি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে বিরোধীদলীয় সংসদ সদস্যরা সরকারি দলের এমপিদের তুলনায় ব্যাপকভাবে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর দাবি, সংসদের বাইরেও বৈষম্য আরও দৃঢ় হচ্ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারি বরাদ্দ কোনো নির্দিষ্ট দলের জন্য নয়। অথচ নির্বাচনের আগে সরকারি দল বৈষম্য না করার এবং দেশের সুষম উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। বাস্তবে বরাদ্দের ক্ষেত্রে বিরোধীদলীয় এমপিরা সরকারি দলের ধারে-কাছেও নেই।

আরও পড়ুন: ৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

তিনি বলেন, এনসিপিসহ বিভিন্ন দলের সঙ্গে দেশ ও জনগণের স্বার্থে তারা একসঙ্গে কাজ করছেন। সংসদের ভেতরে ও বাইরে এবং বিগত নির্বাচনেও তারা একসঙ্গে লড়াই করেছেন। বিরোধীদল হিসেবে তারা গঠনমূলক ভূমিকা পালনের চেষ্টা করছেন।

জামায়াত আমির বলেন, একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারি দল ও বিরোধীদল- দুই পক্ষেরই ভূমিকা রয়েছে। বিরোধীদল ছাড়া গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। কিন্তু সংসদে বিরোধীদল হিসেবে তাদের যে অধিকার পাওয়ার কথা, তার বড় একটি অংশ থেকেই তারা বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, কোনো দেশে বৈষম্য তৈরি হলে স্বাভাবিকভাবেই সামাজিক অসন্তোষ বাড়ে। স্থিতিশীল সমাজ গড়ে না উঠলে দেশের অগ্রগতিও বাধাগ্রস্ত হবে। এ ধরনের পরিস্থিতি রোধের প্রধান দায়িত্ব সরকারি দলের।

সংরক্ষিত নারী সংসদ সদস্যদের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তাঁর দাবি, সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলীয় এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। এভাবে কোনো দেশ ও জাতি কাঙ্ক্ষিতভাবে এগিয়ে যেতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনের প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের দাবি ও গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছেন। সরকারের কারণেই তারা রাজপথে নামতে বাধ্য হয়েছেন।

তিনি বলেন, বাংলাদেশে আর কোনো নতুন ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হতে দেওয়া হবে না। বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান জামায়াত আমির।

এর আগে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং সংরক্ষিত সংসদ সদস্য ডা. মাহমুদা মিতুসহ দলের নেতারা।

এ সময় জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ ও প্রচার কমিটির সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App