×

জাতীয়

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ০৭:২৪ পিএম

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

ছবি : সংগৃহীত

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে আরও ১৮৪ জনকে বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে যোগ দিতে হবে।

নতুন নিয়োগ পাওয়া ১৮৪ জনের মধ্যে ১৬৫ জন সহকারী সার্জন এবং ১৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫’-এর মাধ্যমে এসব প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাদের বেতনক্রম হবে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।

আরও পড়ুন: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ প্রসঙ্গে যা জানালেন আইনমন্ত্রী

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) অথবা সরকার নির্ধারিত অন্য কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বুনিয়াদি প্রশিক্ষণ নিতে হবে। পাশাপাশি তাদের দুই বছর শিক্ষানবিশ হিসেবে দায়িত্ব পালন করতে হবে। প্রয়োজন মনে করলে সরকার এ শিক্ষানবিশকাল সর্বোচ্চ আরও দুই বছর বাড়াতে পারবে।

শিক্ষানবিশকালে কোনো কর্মকর্তা চাকরিতে বহাল থাকার অনুপযোগী বলে বিবেচিত হলে কোনো কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অপসারণ করা যেতে পারে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২২ জানুয়ারি ৪৮তম বিসিএস (বিশেষ)-এর প্রথম নিয়োগ প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ২৬৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, রেড অ্যালার্ট জারি

এরও আগে ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর ৪৮তম বিসিএস (বিশেষ)-এর চূড়ান্ত ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই ফলে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে মনোনয়ন দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

প্রতিমন্ত্রীর ‘পাল্টা প্রশ্ন’ তথ্য জানার অধিকারের প্রতি হুমকি: টিআইবি

লজ্জার রেকর্ডের সামনে মেসি

লজ্জার রেকর্ডের সামনে মেসি

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

৪৮তম বিশেষ বিসিএসে ১৮৪ জনের নিয়োগ

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

কাবিননামায় আগের বিয়ে ও সন্তানের তথ্য বাধ্যতামূলক চেয়ে রিট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App