×

রাজনীতি

ড. হামিদুর রহমান আযাদ

জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০৮:১৩ পিএম

জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণের বিপুল সমর্থন নিয়ে জামায়াতে ইসলামী সংসদ ও রাজপথে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শিক দল হিসেবে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক পন্থায় জনগণের অধিকার প্রতিষ্ঠায় সোচ্চার রয়েছে। দেশ ও জাতির স্বার্থের পরিপন্থি কোনো কাজে জামায়াতে ইসলামী অতীতে আপস করেনি, ভবিষ্যতেও করবে না। সংসদের বিরোধীদল হিসেবে জনগণের দাবি পূরণে দলটি সংসদে ভূমিকা রাখছে। তবে সরকার জনগণের দাবি উপেক্ষা করলে রাজপথে আন্দোলনের মাধ্যমে সেই দাবি আদায় করা হবে।

বাংলাদেশ একদিন জামায়াতে ইসলামীর নেতৃত্বে পরিচালিত হবে মন্তব্য করে তিনি বলেন, জামায়াতে ইসলামীর প্রতি জনগণের সমর্থনে ঈর্ষান্বিত হয়ে অতীতের মতো অনেকেই দলটির বিরুদ্ধে সক্রিয় হয়েছে। তবে কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা থামাতে পারবে না।

বুধবার (২৬ আগস্ট) দিনব্যাপী ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের কাউন্সিল হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে

ড. হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার মাধ্যমে জামায়াতে ইসলামী তৃণমূলকে শক্তিশালী করছে। একটি আদর্শ সংগঠনের মূল ভিত্তি হলো তৃণমূল। যাদের জনগণের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে, তাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারে না।

তিনি উপস্থিত ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের উদ্দেশে বলেন, আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে দেশবাসীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ জন্য অতীতের মতো কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

তিনি বলেন, অন্যদের মতো জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা অস্ত্রের লড়াই করেন না এবং ভবিষ্যতেও করবেন না। তাদের জ্ঞানের লড়াই অব্যাহত রাখতে হবে।

তিনি আরও বলেন, কিছু মানুষ কোনো কিছু না বুঝেই নেতার পেছনে ছুটে এবং নেতার কথায় অন্যায় কাজে জড়িয়ে পড়ে। তাদের জ্ঞানের পরিধি সীমিত। তাই জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের জ্ঞানের পরিধি বাড়াতে হবে। বিশ্বায়নের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে তৃণমূল থেকেই নেতৃত্ব তৈরি করতে হবে, যা জামায়াতে ইসলামী করে আসছে।

তরুণ সমাজ প্রসঙ্গে মতিউর রহমান আকন্দ বলেন, নতুন প্রজন্ম যাতে ইসলামমুখী হতে না পারে, সে জন্য ইসলামবিদ্বেষীরা ষড়যন্ত্র করছে। তবে দেশের তরুণ সমাজ ইসলাম ও দেশপ্রেমের প্রতি অনুরাগী। তাদের ইসলামী চেতনায় উদ্বুদ্ধ করতে হবে।

তিনি বলেন, ইউটিউবে কোনো ব্যক্তির ছবি বা বক্তব্য দেখানো হলেও চিন্তা করতে হবে, ১৮ কোটি মানুষের মধ্যে কতজন তা দেখছেন। তার দাবি, রাতের আঁধারে ইউটিউবের মতো সামাজিক যোগাযোগমাধ্যম দেশের লাখ লাখ তরুণকে অন্যায়ের দিকে ঠেলে দিচ্ছে। চীন বিষয়টি বুঝতে পেরে ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

তরুণ সমাজকে রক্ষা করতে তাদের নৈতিক ও আদর্শিকভাবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শামছুর রহমান এবং মহানগরীর অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানের সঞ্চালনায় শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়। শুরুতে দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি, মহানগরীর কর্মপরিষদ সদস্য শেখ শরিফ উদ্দিন আহমদ, সৈয়দ সিরাজুল হক ও মো. শহিদুল ইসলাম, মহানগরীর সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এবং সহকারী অফিস সেক্রেটারি মো. মুজিবুর রহমানসহ অন্যরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

নেপালে আকস্মিক বন্যায় নিহত ৯৫, ভারতীয়সহ ৩৪১ পর্যটক নিখোঁজ

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

মুফতী ফয়জুল করীম সরকার দেশ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে

জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

ড. হামিদুর রহমান আযাদ জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাচ্ছে জামায়াত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App