×

রাজনীতি

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পিএম

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

ছবি : সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। ওই দিন শেখ হাসিনা দেশ ছাড়ার পর গণভবনের পাশাপাশি ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাড়িটি।

ধানমন্ডির ৩২ নম্বর সড়কের এই তিনতলা বাড়িতে শেখ মুজিবুর রহমান ১৯৬১ সালের ১ অক্টোবর থেকে বসবাস শুরু করেন।

আরও পড়ুন: শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

১৯৭৫ সালের ১৫ আগস্ট এই বাড়িতেই সপরিবারে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সে সময় শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় তারা প্রাণে বেঁচে যান।

১৯৮১ সালে শেখ হাসিনা দেশে ফেরার পর শুরুতে তাকে ওই বাড়িতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরে একই বছরের ১০ জুন ঋণের কিস্তি পরিশোধের পর বাড়িটির মালিকানা শেখ হাসিনার কাছে আসে। তবে তিনি সেখানে বসবাস করেননি।

পরবর্তীতে বাড়িটিকে জাদুঘরে রূপান্তরের উদ্দেশ্যে শেখ হাসিনা এটি ‘বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট’-এর কাছে হস্তান্তর করেন। ট্রাস্ট বাড়িটিকে জাদুঘরে রূপান্তর করে এর নাম দেয় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর’।

আরও পড়ুন: শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

অর্থাৎ, ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটির মালিকানা বর্তমানে শেখ হাসিনার হাতে নেই। অন্যদিকে, ধানমন্ডির সুধা সদনের মালিকানা রয়েছে তার ছেলে সজীব ওয়াজেদ ও মেয়ে সায়মা ওয়াজেদের নামে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

ঝালকাঠি পৌরসভা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা পেলেন ১ কোটি ১৮ লাখ টাকা

জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

শিবালয় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় জরাজীর্ণ ভবনে ব্যাহত সাংগঠনিক কার্যক্রম

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

পরিদর্শনে গিয়ে দেখলেন অফিসে তালা, তারপর বরখাস্ত

ঢাকা-বরিশাল মহাসড়কে ইটের জোড়াতালি, টেকসই সংস্কার নিয়ে প্রশ্ন

ঢাকা-বরিশাল মহাসড়কে ইটের জোড়াতালি, টেকসই সংস্কার নিয়ে প্রশ্ন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App