×

জাতীয়

তথ্য উপদেষ্টা

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

শেখ হাসিনার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে

ছবি : সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন- ভারতের বিভিন্ন গণমাধ্যমে দেওয়া এমন বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় নিতে চায় এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) পিআইডি সম্মেলন কক্ষে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: পে-স্কেলের গেজেট প্রকাশ ঘিরে যা জানা যাচ্ছে

ভারতের বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার দেওয়া সাক্ষাৎকার প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনার আগেই ভারতকে এ বিষয়ে শর্ত জানানো হয়েছিল। তবে শেখ হাসিনা নিজে দেশে ফিরবেন না; সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়।

তিনি বলেন, ‘আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।’ তার ভাষ্য অনুযায়ী, শেখ হাসিনার এখন আর আপিল করার সুযোগ নেই। ফলে দেশে ফিরে বিচার পুনর্বিবেচনার সুযোগও তার থাকবে না।

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

তথ্য উপদেষ্টা বলেন, ‘টেকনিক্যালি এখন ব্যাপারটা এ রকম- তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে। আমরা তাকে ধরে আনতে চাই।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

আনন্দবাজারের প্রতিবেদন শেখ হাসিনার ফেরা নিয়ে ঢাকাকে দিল্লির বার্তা

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিমানবন্দরের নাম বদল নয়, ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনাল চালুর তোড়জোড়

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

বিদেশযাত্রীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম, মেডিকেল সেন্টারকে জরিমানা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App