×

রাজনীতি

রাশেদের পোস্টে সারজিস

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ এএম

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমকে কটাক্ষ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পোস্টে সারজিসের অতীত রাজনৈতিক ভূমিকা ও আন্দোলনে তাঁর অবস্থান নিয়ে একাধিক অভিযোগ তোলেন রাশেদ। সেই পোস্টে সারজিস নিজেই কমেন্ট করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পোস্ট করেছেন রাশেদ। তার পোস্টটি নিচে হুবহু তুলে ধরা হলো।

ছাত্রলীগের একটা কর্মী পদের জন্য যে সারজিস আলম প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটতো, সেও আজকে আমাদের নিয়ে বড় বড় কথা বলে। শেখ মুজিবুর রহমানকে বাপ ডেকেও যার একটা পদ হয়নি, সেই পা-চাটা সারজিস আলম কোন লজ্জায় আমাদের নিয়ে কটাক্ষ করে?

গণঅভ্যুত্থানের সময় যার চুলের স্পাইক পর্যন্ত নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের ভাঁজ পর্যন্ত ভাঙেনি, ডিবি অফিসে জুস খেতে খেতে যে ঘটনাচক্রে নেতা হয়ে গেছে, সেও আমাদের আন্দোলন সংগ্রাম নিয়ে প্রশ্ন তোলে। আমরা নাকি ১৮ সালে শেখ হাসিনার সঙ্গে আপস করে সরকার পতন না ঘটিয়ে শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন করেছি।

আরও পড়ুন: সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

আচ্ছা ধরেই নিলাম, আমরা আপস করেছিলাম। কিন্তু ২০১৮ সালের পরে আমরা যেসময় শেখ হাসিনাবিরোধী লড়াইয়ে নেমেছি, ক্যাম্পাসে অসংখ্যবার মাইর খেয়েছি, তখন এই সারজিস আলম শেখ মুজিবুর রহমানকে বাপ ডাকতে ডাকতে ফেনা তুলে ফেলেছে।

জুলাই গাদ্দার সারজিস আলম শহীদের রক্ত মাড়িয়ে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে বৈঠকে বসে, এটা কি জাতি ভুলে গেছে? জাতি কি ভুলে গেছে, নাহিদ-আসিফকে তুলে নেওয়া কিংবা ডিবি হেফাজতে নেওয়ার পরেও কারফিউয়ের মধ্যে সারজিস-হাসনাত গোয়েন্দা সংস্থার গাড়ি করে ঘুরে বেড়িয়েছে।

এদিকে, রাশেদ খাঁনের ওই পোস্টে সারজিস আলম কমেন্টে লিখেছেন, ‘যত যাই বলেন না কেন ভাই, যতই ফুটেজ খাওয়ার চেষ্টা করেন; মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১০ হাজার টন চিনি কিনবে সরকার

১০ হাজার টন চিনি কিনবে সরকার

১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

মানবতাবিরোধী অপরাধ ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

রাশেদের পোস্টে সারজিস ‘মানুষ আপনাকে দুই টাকারও দাম দেয় না’

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন মহানবী (সা.)

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App