সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক, অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে সালাউদ্দিন আহমেদের ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্যসচিব তানভীর আহমেদ রবিন ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি লেখেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন। আমার আব্বু আর নেই। সে তার রবের কাছে চলে গিয়েছেন। রাত ৮টা ১০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আমার আব্বুর নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বাদ জোহর শ্যামপুর কদমতলীর লাল মসজিদে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ড. ইউনূসকে হেনস্তা: তীব্র ক্ষোভ জানিয়ে যা বললেন জামায়াত আমির
তিনি আরও লেখেন, সবার কাছে আমার আব্বুর জন্য দোয়ার দরখাস্ত করছি। মহান আল্লাহপাক রাব্বুল আলামিন আমার আব্বুকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।
