হাসপাতালে ভূমিমন্ত্রী মিনুকে দেখতে গেলেন মির্জা আব্বাস
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস।
শুক্রবার (২৩ অক্টোবর) তিনি হাসপাতালে ভূমিমন্ত্রীর পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং চিকিৎসকের কাছ থেকে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: সৌদিতে হুথি বিদ্রোহীদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু গত বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরদিন বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শাহ মখদুম বিমানবন্দরে নেওয়া হয়। পরে বিমানযোগে তাঁকে ঢাকায় আনা হয়। এরপর তাঁকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।
