প্যারিসে গ্যাস বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
ছবি : সংগৃহীত
ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ অবেরভিলিয়ে এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে বাংলাদেশি পরিবারের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে অবেরভিলিয়ের রু পল ভেরলেন এলাকার একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম।
আরও পড়ুন: শিক্ষকদের আলাদা পে-স্কেল দেওয়া হবে
নিহত শিশুটির নাম নাহিল। সে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের বাসিন্দা রাসেলের ছেলে।
ফরাসি সংবাদমাধ্যম টিএফ১ ইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের পর বাড়িটির একটি অংশ ধসে পড়ে। প্রাথমিকভাবে গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও জিআরডিএফের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে তারা উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।
