×

রাজশাহী

আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৪, ০১:১১ পিএম

আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে আনলেন শিক্ষকরা

বৃহস্পতিবার রাতে এক ছাত্রকে ছাড়িয়ে আনেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ছবি : সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি থেকে আটক হওয়া আরেক শিক্ষার্থীকে ছাড়িয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বৃহস্পতিবার (১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে মতিহার থানা থেকে আশিকুর রহমান নামের ওই ছাত্রকে ছাড়িয়ে আনা হয়। আশিকুর রহমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

শিক্ষকরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি ছিল। ওই কর্মসূচিতে অংশ নিতে আশিকুর প্রধান ফটক দিয়ে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু সেখান থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এই খবর জানতে পেরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন খান থানায় যান। তারা ওই শিক্ষার্থীকে থানা থেকে ছাড়িয়ে আনেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হকও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : কারাগার থেকে পরীক্ষা দেবেন দুই এইচএসসি পরীক্ষার্থী

প্রক্টর আসাবুল হক বলেন, ওই শিক্ষার্থীকে আটকের পরই দুজন সহকারী প্রক্টরকে থানায় পাঠানো হয়। পরে সহকারী প্রক্টরসহ আরো দুজন শিক্ষক থানায় যান। রাত ১০টার দিকে থানা থেকে ওই শিক্ষার্থীকে পুলিশ ছেড়ে দিয়েছে।

বিষয়টি নিয়ে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ গণমাধ্যমে দেয়া বক্তব্যে জানিয়েছেন, যাচাই-বাছাই শেষে ওই শিক্ষার্থীকে শিক্ষকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

এর আগে বুধবার (৩১ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে আটক করে পুলিশ। তাদের ছাড়াতে রাতভর থানায় অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সাত শিক্ষার্থীর মধ্যে চারজনকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। বাকি তিনজনকে বিস্ফোরক আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

মার্কিন ডলারের দাপটে দুর্বল অস্ট্রেলিয়ান ডলার

‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

বিরোধীদলীয় নেতা ‘ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের অর্থনীতি মাটির সঙ্গে মিশে যাবে’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে হারিয়ে ২১ বছরের অপেক্ষা ঘোচাল বাংলাদেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App