×

রাজশাহী

ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম

ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকার একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে সাব্বির হোসেন (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে চন্দ্রিমা থানার শালবাগান সিটি গ্যারেজের পেছনে ইসমাইল হোসেনের ভবনের চারতলা থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

সাব্বিরের মহানগরীর মালদা কলোনি এলাকায় বাসিন্দা। তার বাবার নাম আব্দুল্লাহ ও মাতার নাম পারুল বেগম। তারা দুই ভাই এক বোন। সাব্বির বিবাহিত তার দু’টি সন্তান রয়েছে। ছেলের বয়স ৫ ও মেয়ের বয়স ৩ বছর। 

নিহত সাব্বিরের বড় ভাই শাকিল আহমেদ বলেন, ‘তারা দুই ভাই একসঙ্গে কাজ করছিলেন নির্মাণাধীন ভবনের চারতলায়। তার ছোট ভাই সাব্বির পাটা তুলতে গিয়ে হঠাৎ করে পা পিছলে পেছনের দোতলা ভবনের ছাদে পড়ে যায়। সেখানে মৃত্যু হয়।’ 

সাব্বিরের বাবা আব্দুল্লাহ বলেন, ‘তিনি সকালবেলায় এসে ঘুরে গিয়েছিলেন। একটু পরে খবর পান তার ছোট ছেলে ছাদ থেকে পড়ে মারা গেছে।’

ভবন মালিক ইসমাইল হোসেন বলেন, ‘তিনি বাজারে গিয়েছিলেন। সেখানে শুনতে পান তার ভবনে কাজ করা অবস্থায় এক শ্রমিক ছাদ থেকে পড়ে মারা গেছেন।’

চন্দ্রিমা থানার এসআই জিয়াউর বলেন, ‘সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

দিপু মনির ৩৮ মামলার দুটিতে জামিন

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল হালান্ডের নরওয়ে

হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

মামলা ঝুলছে পাঁচ বছর হবিগঞ্জের বিচারককে হাইকোর্টের তলব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App