×

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০১:৩৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক ৬টার দিকে বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরো পড়ুন: শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে ২ যুবক নিহত

নিহতরা হলেন— বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বাদুড়তলা গ্রামের মো. ভিকু মন্ডলের স্ত্রী হাসিনা বেগম, তার নাতনী লক্ষিপুর হাজিপাড়া গ্রামের রবিউল ইসলাম বাবুর মেয়ে মোসা: মীম খাতুন (১৩), তার ভাতিজি রাজশাহী জেলার তানোর থানার ৩ নং পাচন্দ ইউনিয়নের কোচুয়া মোহনপুর গ্রামের এরশাদ আলীর মেয়ে মোসা আশা খাতুন (৩০)। 

হাসিনা বেগমের নাতনী মীম খাতুন তার সাথেই থাকতেন, ভাতিজি আশা খাতুন বেড়াতে এসেছিলেন। তার ছেলে রিফাত ঘরে ঘুমিয়ে থাকায় বেঁচে যান, অন্যদিকে হাসিনা খাতুনের স্বামী ভিকু মন্ডল কৃষি কাজের জন্য মাঠে উদ্দেশ্যে খুব সকালেই বের হন। 

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে বাড়ির ছাদে ওঠার জন্য উঠানে থাকা লোহার সিঁড়িতে হাত দেন হাসিনা বেগম। বৈদ্যুতিক ত্রুটির কারণে আগে থেকেই সিঁড়িটি বিদ্যুতায়িত (আর্থিং অবস্থায়) ছিল। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। হাসিনা বেগমকে বাঁচাতে এগিয়ে আসে তার নাতনি মীম ও  ভাতিজি আশা। এতে তারাও বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। আর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। 

আরো পড়ুন: কোটি টাকার সেতুতে উঠতে লাগে 'কাঠের সাঁকো'

ঘটনাস্থলে থাকা চাঁপাইনবাবগঞ্জ সদর এসআই আরিফুর রহমান জানান, সুরতহাল প্রতিবেদনসহ অনান্য আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App