×

রাজশাহী

আম্মারের বিরুদ্ধে আদালতে অভিযোগ, পিবিআইকে তদন্তের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম

আম্মারের বিরুদ্ধে আদালতে অভিযোগ, পিবিআইকে তদন্তের নির্দেশ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (রাকসু) ও ইসলামী ছাত্রশিবিরের নয় নেতার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার রাজশাহীর মতিহার থানা আমলি আদালতে অভিযোগটি করেন আহত শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান মাহিনের বাবা আসাদ উজ জামান।

অভিযোগে আসামি করা হয়েছে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিব, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক সিফাত আবু সালেহ, ইসলামী ছাত্রশিবিরের প্রচার ও মিডিয়া সম্পাদক মেহেদী সজীব, সিনেট সদস্য ফাহিম রেজা, জিয়া হল সংসদের জিএস আরিফুল ইসলাম, শহীদ হবিবুর রহমান হল সংসদের ভিপি আহসান উল্লাহ ফারহান এবং নবাব আব্দুল লতিফ হল সংসদের জিএস নুরুল ইসলাম শহীদকে। এছাড়া আরও ১৭ থেকে ১৮ জন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী হজরত আলী জানান, আদালত অভিযোগটি সরাসরি আমলে না নিয়ে তদন্তের জন্য পিবিআইকে পাঠিয়েছেন। অভিযোগে দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন: আমরা শেষ দেখে ছাড়ব: নাহিদ ইসলাম

অভিযোগ অনুযায়ী, গত ২৭ জুলাই দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতর ও বাইরে ছুরি, লোহার রড, বেলচা ও বাঁশের লাঠি নিয়ে একদল ব্যক্তি মাহিনের ওপর হামলা চালান।

অভিযোগে বলা হয়েছে, সালাউদ্দিন আম্মার লোহার রড দিয়ে মাহিনের মাথা ও কপালে আঘাত করেন। সালমান সাব্বিরের রডের আঘাতে তার বাম চোখ গুরুতর আহত হয়। অন্য আসামিদের বিরুদ্ধেও শরীরের বিভিন্ন স্থানে মারধর এবং চারজনের বিরুদ্ধে তাকে মাটিতে ফেলে বুক ও গলায় চাপ দিয়ে শ্বাসরোধের চেষ্টা করার অভিযোগ করা হয়েছে।

এতে আরও বলা হয়, শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত ব্যক্তিরা মাহিনকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে অভিযুক্তরা তাকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে আবারও মারধর করেন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন: ‘হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো’

বাদী আসাদ উজ জামান দাবি করেন, ঘটনার দিন বিকেলে ফেসবুকের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পারেন। হাসপাতালে গিয়ে ছেলেকে চিকিৎসাধীন অবস্থায় দেখেন। পরে ২৮ জুলাই মতিহার থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন।

উল্লেখ্য, ঘটনার দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে তিন শিক্ষার্থী হামলার শিকার হন। 

তারা হলেন- ইতিহাস বিভাগের শিক্ষার্থী আনাস আহমেদ আকাশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আবুল হাসান এবং একই বিভাগের শিক্ষার্থী মো. মাহমুদুল হাসান মাহিন। এর মধ্যে আনাস ও আবুল হাসানকে আগের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫বি বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫বি বিধ্বস্ত, প্রাণে বাঁচলেন পাইলট

স্পেনে ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষের ঢল, ইউরোপজুড়ে উদ্বেগ

স্পেনে ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষের ঢল, ইউরোপজুড়ে উদ্বেগ

কীর্তন শুনে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪

কীর্তন শুনে বাড়ি ফেরার পথে নৌকাডুবি, নিখোঁজ ৪

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

কলকাতায় ফিরে নির্বাসন নিয়ে মুখ খুললেন তসলিমা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App