×

রাজশাহী

বিপুল গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম

বিপুল গুলি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক অভিযানে আমবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শ্যুটারগান, গুলি ও বিপুল পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)।

শুক্রবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‍্যাব।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, ‘অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের ৪ নম্বর বেড়িবাঁধসংলগ্ন ফাঁসিতলা মাঠ এলাকার একটি আমবাগানে অভিযান চালানো হয়।

আরো পড়ুন: আগুনে পুড়ল চার জুট গোডাউন ও ৩ ইজিবাইক গ্যারেজ

অভিযানে আমবাগানের ভেতর পরিত্যক্ত অবস্থায় রাখা একটি শ্যুটারগান, একটি বুলেট, দুটি হাসুয়া, ১ কেজি ৮৫০ গ্রাম গানপাউডারসহ বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার ও জব্দ করা হয়। 

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বলেন, ‘অভিযানে শ্যুটারগান, বুলেট ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য উদ্ধার করা সব আলামত শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App