×

ঢাকা

আগুনে পুড়ল চার জুট গোডাউন ও ৩ ইজিবাইক গ্যারেজ

Icon

মো. সাইফুল ইসলাম সায়েম, নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ০৪:০৩ পিএম

আগুনে পুড়ল চার জুট গোডাউন ও ৩ ইজিবাইক গ্যারেজ

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ৪টি ঝুটের গোডাউন এবং ৩টি ইজিবাইকের গ্যারেজ পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মাসদাইর এলাকায় জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিনশেড গোডাউন ও গ্যারেজসহ বিভিন্ন স্থাপনা তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়ে আসছিলেন। এই অংশটি জুটের ব্যবসা এবং ইজিবাইক চার্জ ও রাখার গ্যারেজ হিসেবে ব্যবহার করা হতো। শুক্রবার ভোর আনুমানিক ৬টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যেই তা আশপাশের ঝুটের গুদামগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়।

আরো পড়ুন: বাসর রাতেই বিদ্যুৎস্পৃষ্টে নববরের মৃত্যু

অগ্নিকাণ্ডে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার মালিকানাধীন ৪টি জুটের গুদাম এবং আলী, শহীদ ও আনোয়ারের ৩টি ইজিবাইক গ্যারেজে থাকা সরঞ্জাম ও ইজিবাইক পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আসলাম মেম্বার জানান, ঠিক কীভাবে এবং কোন ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরিফিন জানান, প্রাথমিক ধারণা করা হচ্ছে ইজিবাইক গ্যারেজে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দ্রুত পদক্ষেপের কারণে আগুন বড় ধরনের বিপর্যয় ঘটার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App