×

রাজশাহী

বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১১:৫৫ এএম

বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল বন্ধ

ছবি: সংগৃহীত

জয়পুরহাটের পুরানাপুলে রাজশাহীগামী আন্তঃনগর ‘বরেন্দ্র এক্সপ্রেস’ ট্রেনের কয়েল স্প্রিং বডি ভেঙে গেছে। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

​শনিবার (২২ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ট্রেনটি লাইনের ওপর বিকল হয়ে পড়ায় গন্তব্যমুখী যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে।

​স্থানীয় ও রেল সূত্রে জানা যায়, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাটের পুরানাপুল রেলগেট এলাকা পার হওয়ার পর সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে হঠাৎ বিকট শব্দে ট্রেনের কয়েল স্প্রিং ভেঙে যায়। এতে তাৎক্ষণিকভাবে চালক ট্রেনটি থামিয়ে দেন।

আরো পড়ুন: মাঝপথে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

​ট্রেনের পরিচালক (গার্ড) ছানোয়ার হোসেন বলেন, ‘চলন্ত অবস্থায় স্প্রিং ভাঙার কারণে বড় ধরনের ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। আল্লাহর অশেষ রহমতে ট্রেন ও যাত্রীরা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।’

জয়পুরহাট স্টেশন মাস্টার রফিক চৌধুরী বলেন, ‘রাজশাহীগামী আন্তঃনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটির স্প্রিং ভেঙে গেছে। মেরামতের জন্য ওয়েম্যানদের পাঠানো হয়েছে, তারা দ্রুত কাজ করছেন। এ ঘটনার পর থেকে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্লিভলেস পোশাকে স্পর্শিয়া, মুহূর্তেই ভাইরাল

স্লিভলেস পোশাকে স্পর্শিয়া, মুহূর্তেই ভাইরাল

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল বিজিবি সদস্যের

কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী

কাজের সময় ফোন ব্যবহার, শ্রমিককে কুপিয়ে খুন করলেন সহকর্মী

এক ছাতার নিচে বিডা-বেজা-পিপিপিএ

বিনিয়োগে নতুন অধ্যায় এক ছাতার নিচে বিডা-বেজা-পিপিপিএ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App