×

চট্টগ্রাম

মাঝপথে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ০৯:৩১ এএম

মাঝপথে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

ছবি: সংগৃহীত

কক্সবাজার থেকে ঢাকাগামী আইকন পরিবহন নামে এসি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় জানালার কাচ ভেঙে বাসটিতে থাকা ৩০ জন যাত্রীকে উদ্ধার করা হয়।

শনিবার (২২ আগস্ট) ভোর ১ টায় রামুর কলঘর বাজারের পশ্চিম পাশে এন আলম ফিলিং স্টেশনের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে 

প্রত্যক্ষদর্শী ও যাত্রীরা জানায়, আজ (শনিবার) ভোরে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুনের সূত্রপাত ঘটে। প্রথমে পোড়া গন্ধ পাওয়া গেলেও মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং যাত্রীদের মাঝে তীব্র আতঙ্ক দেখা দেয়। এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে এসে বাসের জানালার কাচ ভেঙে ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন। পরবর্তীতে উদ্ধারকৃত মালামালও যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরো পড়ুন: ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা

সোহেল রানা নামে এক যাত্রী বলেন, ‘স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত জানালার কাচ ভাঙতে সক্ষম হওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।’

মোহাম্মদ আলী নামে আরেক যাত্রী বলেন, ‘প্রথমে পোড়া গন্ধ তারপর আগুন দেখতে পাই, কিন্তু প্রথম দিকে বাস চালক বা সহকারী কিছু জানাননি। ভাগ্য সহায় ছিল বেঁচে গেছি।’

রামু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আবদুল কাদের চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি ও ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুনের সূত্রপাত হতে পারে।’

রামু হাইওয়ে ক্রসিং থানার উপপরিদর্শক মোহাম্মদ পারভেজ বলেন, ‘খবর পাওয়ার প্রায় ১০ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কাছাকাছি অবস্থানে থাকায় দ্রুত সেখানে গিয়ে যাত্রীদের নিরাপদে বাস থেকে বের করে আনা হয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান

মির্জা ফখরুলকে অভিনন্দন জানালো ইরান

মাঝপথে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

মাঝপথে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ৩০ যাত্রী

ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা

ছাত্রনেতা থেকে রাষ্ট্রপতি, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা

ইতিহাসের পাতায় আজকের দিন

ইতিহাসের পাতায় আজকের দিন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App