যৌন উত্তেজক হালুয়া বিক্রি, তারপর যা হলো...
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর বাজারসংলগ্ন ও বেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে যৌন উত্তেজক হিসেবে প্রচারিত হালুয়া তৈরি ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।
আরও পড়ুন: পানিতে ডুবে দাদা-নাতিসহ একই পরিবারের তিনজন নিহত
অভিযানে খাদ্যপণ্যের মান, মূল্যতালিকা, মেয়াদ ও সংরক্ষণব্যবস্থাসহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।
